লক্ষ্মীপুর জেলার সাবেক ক্রিকেটাদের ঈদ পুনর্মিলনী-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন ও জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এর-আগে সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর ক্রিকের্টাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৮টি দল নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর ক্রিকের্টাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল করিম রিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম ও মো. আমিনুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর সদর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি ছিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আল-মাহমুদ, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ ও ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক আহসানুল করিম রিপনসহ প্রমুখ।








