Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আলোচিত নিউজ/ছবি

লক্ষ্মীপুরে সাহিত্য সংগঠনের প্রশ্নবোধক ভূমিকা !  

admin by admin
March 3, 2024
in আলোচিত নিউজ/ছবি, ইতিহাসের পাতায়, কবিতা/ছড়া/সাহিত্য, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

অ আ আবীর আকাশ

 

সাহিত্য (Literature)-কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়। প্রাচ্যের সাহিত্য সমালোচক শ্রীশচন্দ্র দাস তাঁর ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের ১৭নং পৃষ্ঠায় সাহিত্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন- ”নিজের কথা, পরের কথা বা বাহ্য-জগতের কথা সাহিত্যিকের মনোবীণায় যে সুরে ঝংকৃত হয়, তাহার শিল্পসংগত প্রকাশই সাহিত্য।

 

১.

বিনয় এবং দুঃখ দু’টো রেখেই বলতে হচ্ছে লক্ষ্মীপুরে সাহিত্য চর্চার নামে দুই একটা গোষ্ঠী বা সংগঠন যা আছে তারা শুধু সংগঠন সময় কাটাতে আসেন। অনুষ্ঠানের আয়োজন করে চাঁদা কালেকশন করে বসে বসে নিজের,নিজেদের হেকমতি জাহির করেন। আদৌ তারা সাহিত্য চর্চার মূল্য বোঝেন কিনা, সাহিত্যবোদ্ধা কিনা এ নিয়ে কোন মতামত না দিয়ে তাদের আয়োজনে সামিল হলেই বোঝা যাবে কে কতটা পারদর্শী, কে কত লেখেন- পড়েন, কে লেখার মর্ম বোঝেন, কার ভেতরে কত গভীরতা, কে কত গভীরে নামতে পারেন। এসব প্রশ্নের উত্তর ছাড়াও আরও অনেক কিছু বোঝা যাবে সেখানে গেলেই। সামনের কাতারে বসে তারা গলাবাজি, মাইক বাজি ছাড়া সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, মননশীলতা, কর্মশীলতা কিবা মেধা, মেধার মূল্যায়ন কোনটাই তাদের মাঝে পরিলক্ষিত হয় না। তারা নিজেদের কবি প্রাবন্ধিক আলোচক বা ইশকুল কলেজের শিক্ষক পরিচয় দিতে যথেষ্ট পছন্দ করেন। কিন্তু তাদের আয়ুষ্কাল শেষের দিকে। এখানে এসে প্রকৃত লেখিয়েদের কাত চিত করে তাদের পাণ্ডিত্য দেখান।

শব্দজোড়া বা লাইন তালি দিলেই যদি কবিতা হতো তাহলে জীবনানন্দ দাশ লিখতেন না সবাই কবি নয়, কেউ কেউ কবি। তাহলে সবাই কবি হতেন। এরা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রেখে সাহিত্য সংগঠনের আয়োজনে আসেন পাণ্ডিত্য জাহির করতে। সংগঠনের মাথাদের কেউ কেউ এদের কাছ থেকে সুবিধা গ্রহণ করেও এদের এখানে এনে তৈলমর্দন করেন। আমি বা আমার মত যারা সৃজনশীলতার প্রশ্নে এক চুলও নড়ি না তাদের কাছে এদের চরিত্র, চেহারা এতটাই স্পষ্ট যে সাহিত্যচর্চার নামে এদের গোঁড়ামি, ন্যাকামি পুরোটাই ফালতুতামি মনে হয়। এরা সংগঠনের আড়ালে সাহিত্যে এক ধরনের টোপ পাতেন।

নবীন প্রতিভা লালন দূরে থাক আরো শক্ত হাতে ইট চাপা দিয়ে রাখেন। এমন এমন সব আজগুবি কথাবার্তা বলেন বেচারা নবীন উদীয়মান লেখিয়ে সাহিত্য চর্চাই ভুলে যান।

 

২.

অধ্যাপক প্রভাষক শিক্ষক বাংলা বিভাগের এমএ কবি গবেষক গীতিকার সংগঠক ডাক্তার উকিল ইত্যাদি তকমা তাদের লেজে এঁটে সংগঠনে এসে প্রকৃত লিখিয়েদের দূরে বসিয়ে মুখখানা এমন এক ভাবে রাখেন যেন এক একজন ভাষাবিদ, ডক্টর কিবা আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ বা নিহারঞ্জন ভৌমিকের মত বড় বড় পন্ডিত। আমরা যারা দর্শক সারিতে বসে আছি এরা আমাদের এতটাই বোকা গোবেচারা মনে করে, যে যার মত প্রলাপ আওড়ায়। রবীন্দ্র নজরুলের প্রয়াণ দিবসে কি সব চর্বিত চর্বণ করেন এসব শুনে আমার চান্দি হিট হয়ে যায়। ঘৃণা আসে। কিন্তু ঘোষক ব্যাটা এদের নামের আগে পরে এমন তৈল ঘর্ষণ করেন যাতে বোঝা যায় ‘ব্যাটা শহরে এমন এক কচি কদু যে চিংড়ি দিয়ে রান্নার জন্য ক্রেতার লাইন পড়ে যাবে যাবে অবস্থা।’ এসব যে সস্তা তকমা, আমরা দর্শকরা পছন্দ করি না তা জেনে, বুঝেও অপদার্থ ঘোষক চাঁটনী আওড়ান, যেন আমাদের জিভে জল আসে। ব্যাটা যেন দুই টাকা পায় চাঁটনী বিলানোর বদৌলতে, এমনটাই মনে হয়।

 

৩.

গত কয়েক বছর ধরে লক্ষ্মীপুরে আরেক অপসংস্কৃতি শুরু হয়েছে যে, সম্মাননা, পদক, বোকাওয়াজ পদক, বর্ষসেরা, মাস সেরা, সাপ্তাসেরা ইত্যাদি নামে পদক দেয়া। এসব পদক দেয়ার পিছনের মূল কারণ হচ্ছে টাকা পয়সা গ্রহণ করা। ঢাকাতেও এসব অপসংস্কৃতি আছে। মফস্বল থেকে বিভিন্ন ব্যক্তিদের চিঠি দিয়ে, ফোন করে ডেকে খরচ বাবদ পাঁচ দশ হাজার টাকা এমনকি ব্যক্তি বিশেষে বিশ ত্রিশ হাজার টাকাও হাতিয়ে পদক ধরিয়ে দেয়। তাদেরই অনুসরণ করে আমাদের লক্ষ্মীপুরে বিভিন্ন সংগঠন এগিয়ে চলছে!

 

লক্ষ্মীপুরে এ ধরনের অপসংস্কৃতি গত অল্প কয়েক বছর থেকে শুরু হয়েছে। যা আমি বা আমরা যারা প্রকৃত অর্থে লেখালেখির সাথে সংযুক্ত তারা মোটেও পছন্দ করি না। আমরা এ সবকে তৈলমর্দন বলে আখ্যা দিয়ে থাকি। কিছু কিছু চিহ্নিত ব্যক্তি আরো কিছু কিছু চিহ্নিত ব্যক্তির নামধাম বিক্রি করে রাজধানী শহরে ঘুরে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে টাকাকড়ি হাতিয়ে তাদের এই শহরে এনে রিক্ত হাতে সম্মাননা তুলে দেন। আহারে তারাও বড় জৌলুস করে সম্মাননা পদকে ভূষিত হয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন। আমি মনে করি তাদের সংস্পর্শে গিয়ে এরা লাইমলাইটে আসে। তাদের উচিত এদের আয়োজনে আসার জন্য টিএডিএ বাবদ মোটা অর্থ নেয়া।

 

৪.

কে কি কোন বিষয়ে কেন সম্মাননা পেলেন তা খোদ সংগঠনের সভাপতি পর্যন্ত জানতে পারেন কিনা আমার সন্দেহ। কবি সাহিত্যিক গবেষক সাংবাদিক সমাজসেবক সংগঠক এরা সম্মাননা পাবে, পদক পাবে এটা যেমন ভালো কথা তার চেয়ে ভালো কথা হলো এরা কে কোন বিষয়ে, কোন ক্যাটাগরিতে, কিভাবে নমিনেশন পেলেন? নমিনেশন কারা দিলেন? নমিনেশন বোর্ডে অর্থাৎ জুড়ি বোর্ডে কারা কারা থাকলেন? তাদের পরিচয়ই বা কি! কতজনের নাম প্রকাশ হল? কতজন মনোনীত হলেন? কারা চুড়ান্ত করলেন? এর কি কিছু তিল মাত্র লক্ষ্মীপুরের কোন কবি সাহিত্যিক গবেষক সাংবাদিক বা এক্সওয়াইজেড জানতে পারেন?

সংগঠনের সভাপতি জানেন? এ বিষয়ে অনেক সংগঠনের সভাপতির সাথে কথা হয়েছে, উনারা কিছুই জানেন না বলে জানিয়েছেন। তাহলে এসব কার হাতে থাকে? কে এসব সম্পাদন করেন? কত ব্যক্তির কাজ ক’জনে করেন? জানতে চাওয়া অন্যায় নয়। এসব যদি সামনে না আসে, প্রকাশ না হয়, পত্রিকায় না যায়, হিডেন থাকে, তার মানে তো পুরোটাই অন্ধকার, গোলক ধাঁধা। নিশ্চয়ই এর ভিতরে কারচুপি রয়েছে, অর্থ লেনদেন রয়েছে, স্বজনপ্রীতি, তৈলপ্রীতি রয়েছে। এমনও তো হতে পারে এসবের ভেতরে অন্যকোনো (?) প্রীতিও জড়িত। যা কেউ ঘূর্ণাক্ষরেও টের পায় না।

 

নিকট অতীত ইতিহাসের দিকে তাকালে স্পষ্ট দেখা যায়, লক্ষ্মীপুরে যারা বিভিন্ন সময়ের সম্মাননা পদক বর্ষসেরা মাসসেরা হচ্ছেন তাদের কতজনে কত ভূমিকা রেখেছেন সাহিত্যচর্চায়? কার কতটা প্রকাশনা রয়েছে? কে কি সম্পাদনা করেছেন? গবেষণাধর্মী কার কত বই প্রকাশ হয়েছে! নবীন প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কার কত অবদান রয়েছে? এসবের কোন উত্তর সম্মাননা পদক বর্ষসেরা মাসসেরাদের কাছ থেকে পাওয়া যাবেনা। তাহলে এরা কিসের ভিত্তিতে কোন যোগ্যতায় এসব পেলেন?

প্রশ্ন নয় জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা লক্ষ্মীপুর জেলার সচেতন নাগরিকের সাথে প্রকৃত লেখিয়েদেরও। যারা এসব দিয়ে বেড়ান তারাই এর উত্তর দিবেন।

 

৫.

আরেকটা চরম কষ্টের কথা হচ্ছে সাহিত্যচর্চায় যাদের মৌলিকত্ব রয়েছে, ত্যাগ তিতিক্ষা এমনকি বিভিন্নভাবে সংগঠনের উন্নয়নে নিরলস কাজ করেছেন তাদের অনেকে দূরে সরে আছে, কেউ অসুস্থ আবার অনেকেই আজ প্রয়াত। তাদের পাশে কি দাঁড়িয়েছে কেউ সংগঠনের নেতৃত্বে থেকে? প্রয়াতদের  স্মরণে-প্রয়াণে কতটা মনে রাখি বা রেখেছি! তাদের স্বজনদের খোঁজখবর রেখেছি? না, মোটেই না।

তাহলে শুধু রক্ত দেখে জীবিতদের নিয়েই রং তামাশা চলছে এই শহরে? মনে রাখা প্রয়োজন, লক্ষ্মীপুরেই শুধু নয় পৃথিবীর ইতিহাসে যারা প্রকৃত মেধার মূল্যায়ন না করে, তেলবাজি, গলা বাজি, মাইক বাজি, চাটকারিতা আর পদলেহন করেছে তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে সময়। কেউ তাদের ক্ষমা করেনি।

এর থেকে পরিত্রাণ পাবো কবে বা উত্তরণের উপায় কি প্রকৃত লিখিয়েদের বা আমাদের! সবশেষে শুভবুদ্ধির উদয় হবে বলে আশা রাখি।

 

লেখক: অ আ আবীর আকাশ

কবি প্রাবন্ধিক কলামিস্ট ও সাংবাদিক

abirnewsroom@gmail.com

Post Views: 548

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d