সুলতানা মাসুমা। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
১৫ ই আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষীপুর জেলার জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ শোক দিবসের অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা হয়।বাংলা দেশের স্বাধীনতা অর্জনে মাতা ফজিলাতুন্নেসার ত্যাগ ও অবদান সম্পর্কে আলোচনা করা হয়। ১৫ ই আগস্ট ১৯৭৫ এ শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ শিশু একাডেমী লক্ষ্মীপুর শাখার আয়োজনে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা প্রশাসন কার্যালয়ে।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিপুল সংখ্যক শিশুরা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মাসুম ভূঁইয়ার আয়োজনে জনতার ঘরে মিলাদ মাহফিলও দোয়ার আয়োজন করা হয়।
বিকেলে লেডিস ক্লাব ও লক্ষীপুর জেলার মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকল মহিলা সদস্যদের নিয়ে৷ জেলার জেলা প্রশাসক ও অভিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের নেতৃত্বে১৫ ই আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের ।
এখানে বঙ্গবন্ধুর জীবনী, মাতা ফজিলাতুন্নেসার জীবনী মুক্তিযুদ্ধে তাদের অবদান সম্পর্কে আলোচনা করা হয় ।
সর্বশেষে বঙ্গবন্ধু ও তাদের পরিবারের সদস্যদের জন্য দো য়া ও মিলাদ করা হয় ১৫ ই আগস্ট এ নিহত তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
লক্ষ্মীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের আয়োজনে উক্ত দোয়া মাহফিলে বক্তব্য প্রদান করেন ,জেলা প্রশাসক ও বিঙ্গ ম্যাজিষ্ট্রেট সুরাইয়া জাহান, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লিকাও লক্ষ্মীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল, দত্তপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুলতানা মাসুমা বানু।
Post Views: 454
Related