লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।
৭ নভেম্বর (শনিবার) সন্ধায় শহরের ১০ নং ওয়ার্ডের মৌজুপুর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, টিভি দেখার কথা বলে রুমে নিয়ে তাকে জোর করে এ ঘটনা ঘটায় রানা নামের ছেলেটি। কন্যা শিশুর মাকেও নানা হুমকি দিতেন ছেলেটির বাবা, অভিযোগ কন্যা শিশুর মায়ের।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল বলেন, ৮ বছরের কন্যা শিশুকে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা চলছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন , অভিযুক্ত রানাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।







