আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক দ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে ১৫/৫/২৪ ইং তারিখে বিকাল ৪:৩০ মিনিটে জেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতার।আয়োজন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। লক্ষ্মীপুর শাখা। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী লক্ষীপুর শাখা।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মাইন উদ্দিন পাঠানওসুলতানা মাসুমা বানু সহকারী অধ্যাপক দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ সভাপতিত্ব করেন পরিদর্শক জনাব মোঃ আব্দুর রহিম।আরো উপস্থিত ছিলেন।
হিসাবরক্ষক জনাব নাছির উদ্দিন
সহকারী প্রসিকিউটর জনাব অভিজিৎ বসাক।
সঞ্চালনায় ছিলেন ছিলেন সুলতানা মাসুমা বানু সহকারী অধ্যাপক।
মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠানে ও মাদকের কুফল ও প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকের চিকিৎসা ব্যবস্থা ও মাদকাসক্তের প্রতি সম্মানও সহানুভূতিশীল আচরণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
আলোচনার শেষে সকল প্রতিযোগী এবং অভিভাবকদের নাস্তার আয়োজন করা হয়, সকল প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়।অনুষ্ঠানটি চমৎকার ভাবে পরিসমাপ্তি ঘটে।
Views: 366
Related