লক্ষ্মীপুরের বিশিষ্ট কবি, জাতীয় কবিতা পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি (২০০৮ থেকে ২০১২) জনাব মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসি করুন।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা নিজ বাড়িতে (শাকচর ইউনিয়নের মাহফুজ চেয়ারম্যান বাড়ি) অনুষ্ঠিত হবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
Views: 283
Related