লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন একে এম সালাহউদ্দিন টিপু। বর্তমান সভাপতি আলহাজ্ব আবু তাহের এর মৃত্যুজনিত কারনে অবশিষ্ট সময়ের জন্য একে এম সালাহউদ্দিন টিপুকে গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেয় শিক্ষা বোর্ড।
কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ এর অনুমোদিত গভর্নিং বডির সভাপতি জনাব আলহাজ্ব আবু তাহের এর মৃত্যুজনিত কারনে অবশিষ্ট মেয়াদের জন্য জনাব একে এম সালাহউদ্দিন টিপু কে গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হলো।
একে এম সালাহউদ্দিন টিপু বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান, বনিক সমিতির সভাপতি, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, চকবাজার জামে মসজিদ সভাপতি, আজিম শাহ্ উচ্চ বিদ্যালয় সভাপতি ও লক্ষ্মীপুর টাউন হল এর সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা দায়িত্ব পালন করছেন।
তিনি সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে পৃথকভাবে অভিনন্দন জানাচ্ছেন।








