মুহাঃ আক্তারুজ্জামান
লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বার্ষিক শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হয় এ শিক্ষা সফর। প্রথম দিনে যাত্রা শুরুর পূর্বে উদ্বোধনি বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হারুনুরর রশিদ। তিনি বলেন শিক্ষা অর্জন ২ ভাবে করা যায়। বই পড়ার মাধ্যমে এবং ভ্রমণের মাধ্যমে। আমরা সারা বছর বই পড়ে শিক্ষা অর্জন করেছি, আর আজ এবং আগামীকাল ভ্রমণের মাধ্যমে শিক্ষা অর্জন করব। তিনি এই শিক্ষাসফরের উপর সবাই কে প্রতিবেদন লেখতে বলেন। সেরা প্রতিবেদন লেখককে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের ঘোষণা করেন।
শিক্ষা সফরে আলুটিলা পাহাড়, খাগড়াছড়ি জেলাপরিষদ হার্টিকালচার পার্ক, রামগড় স্থলবন্দর, ফটিকছড়ি চা বাগান সহ গুরুত্বপূর্ণ প্রদর্শনীয় স্থানগুলো ভ্রমণ করা হয়।
এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ একাদশ এবং আইসিটির প্রভাষক বেলাল হোসেন একাদশের মধ্যে এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সে ম্যাচে হারুনুর রশিদ একাদশ ১-০ গোলে জয়লাভ করে। বাসের মধ্যে উপস্থিত লটারির মাধ্যমে জনে জনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতার আকর্ষণীয় পুরুষ্কার প্রদান করা হয়। এছাড়াও সবাইকে শুভেচ্ছামূলক পুরষ্কার ও একটি করে টি শার্ট দেওয়া হয়।
২য় দিন শেষে সমাপনি বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দূগম এলাকায় থেকে সবাইকে সুস্থভাবে ফিরে আসার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।
এছাড়াও তিনি বলেন লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে শিক্ষা সফরের ব্যাবস্থাপনায় ছিলো বর্নমালা ট্যুরিজম প্রাইভেট লিমিটেড।
Post Views: 860
Related