লক্ষ্মীপুর-(৪) রামগতি-কমলনগর আসেনর সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী ইস্কান্দার মির্জা শামীম প্রতীক বরাদ্দ পেলেন (ট্রাক) মার্কা। মির্জা শামীম আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান তার কার্যালয়ের সন্মেলন কক্ষে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।মির্জা শামীম (প্রতীক) ট্রাক, মাহমুদা বেগম (প্রতীক) তবলা, আব্দুল্লাহ আল মামুন (প্রতীক) ঈগল, মোশাররফ হোসেন (প্রীতক) নৌকা, মো. সোলাইমান (প্রতীক) একতারা।
জানতে চাইলে মির্জা শামীম বলেন- মানুষ যাচ্ছে একটি পরিবর্তন। তাই সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রামগতি-কমলনগর আসন থেকে নির্বাচন করছি। কিছুক্ষণ পূর্বে রিটার্নিং কর্মকর্তা আমার প্রতীক বরাদ্দ দিয়েছেন (ট্রাক) প্রতীক। ইনশাআল্লাহ মানুষের ভালোবাসায় আমি এ নির্বাচনে ভোট করতে মাঠে নামছি। নির্বাচনে বিজয়ী হলে একটি স্মার্ট ও আধুনিক আসন হবে লক্ষ্মীপুর-৪।







