Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

লবণে স্বস্তি নিয়ে চামড়ার জন্য প্রস্তুত পোস্তা

admin by admin
June 17, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

গুদাম পরিষ্কার করে লবণ কিনে রাখা হয়েছে, অস্থায়ী শ্রমিকদেরও দেওয়া হয়েছে খবর। পশুর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানির ঈদ ঘিরে প্রস্তুত পুরান ঢাকার পোস্তার আড়তগুলো।

অনুকূল আবহাওয়া, ট্যানারির কাছ থেকে অধিকাংশ পাওনা আদায় এবং লবণের দাম স্থিতিশীল থাকায় এবার অনেকটা স্বস্তিতে আছেন পোস্তার ব্যবসায়ীরা। সরকার ট্যানারি পর্যায়ে কোরবানির পশুর চামড়ার দর বাড়ানোয় এবার তারা ভালো ব্যবসার আশা করছেন।

পোস্তার দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান আনোয়ারুল ওহাব অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তারিক ইবনে আনোয়ার বলেন, আড়তে এহন মাল নাই। লেবার দিয়া পরিষ্কার করছি। নতুন চামড়া উডানোর সময়তো ধুলা-ময়লা ঝাইড়া দেওন লাগে।

বাংলাদেশে পশুর চামড়ার যে চাহিদা, তার ৮০ থেকে ৯০ শতাংশ পূরণ হয় কোরবানির পশু থেকে। সে কারণে এ সময়টাই চামড়া সংগ্রহের মূল মৌসুম।

সোমবার (১৭ জুন) সকালে ঈদেরনামাজ পড়েই পুরো শহরে শুরু হবে পশু কোরবানির তোড়জোড়। পাড়া-মহল্লা ঘুরে কাঁচা চামড়া কিনে বা সংগ্রহ করে মৌসুমি ক্রেতারা তা বিক্রি করবেন আড়তে। আড়ত সেই চামড়া কিছুটা প্রক্রিয়াজাত করে ট্যানারিগুলোর কাছে বিক্রি করবে।

 

ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার; ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ৫ টাকা এবং ঢাকার বাইরে ৩ টাকা বেড়েছে।

ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৫৫ থেকে ৬০ টাকায়; গত বছর এই দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা, গতবছর যা ৪৭ থেকে ৫২ টাকা ছিল।

এছাড়া সারা দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি হবে ট্যানারিতে, যা গত বছর ছিল ১৮ টাকা থেকে ২০ টাকা, আর বকরির চামড়া প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ২০ টাকা, যা আগের বছর ছিল ১২ থেকে ১৪ টাকা।

পুরান ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে নেওয়া হলেও ঢাকায় কাঁচা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় কেন্দ্র লালবাগের ওই পোস্তা। কোরাবানির ঈদে পোস্তায় গড়ে ৪ লাখের মত চামড়া আসে।

শনি ও রোববার পোস্তায় ঘুরে দেখা গেল, নিয়মিত ব্যবসায়ীদের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও অস্থায়ীভাবে ভাড়া নেওয়া গুদাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। যারা বাড়ি বাড়ি ঘুরে চামড়া সংগ্রহ করেন, সেই সব মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন আড়তদাররা। পাশাপাশি শ্রমিকদেরও বলে রাখা হচ্ছে, যাতে তারা ঈদের দিন ঠিকঠাক কাজে চলে আসেন।

লবণে এবার ‘ভারমুক্ত’ : কাঁচা চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজন হয় মোটা দানার লবণের, যা একটু লালচে রঙের হয়। ব্যবসায়ীদের কাছে ‘লাল লবণ’ নামে পরিচিত এ শিল্প লবণ বাজারজাত করা হয় ৫০, ৬০ ও ৭০ কেজির বস্তায়। কিন্তু প্রতিবছর কোরবানির ঈদের মাস খানেক আগে থেকে বাজারে লবণের দাম বেড়ে যায়, ফলে ভুগতে হয় পাইকারদের।

এবছর লবণের দাম মোটামুটি গতবারের মত থাকায় স্বস্তিতে আছেন আড়তদাররা। পোস্তার সোহরাওয়ার্দী অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন এবার মুনাফা নিয়ে আশবাদী।

তিনি বলেন, ৭০ কেজির বস্তার দাম ১১০০ টাকা থেকে ১১৫০ টাকায় আছে। লবণের দাম নিয়ে এবার কোনো সমস্যা নেই। আগের মতই আছে। গতবার একটু বাড়ছিল দাম।

খুচরা পর্যায়ে ৭০ কেজি বস্তার লবণের দাম উঠেছে সর্বোচ্চ এক হাজার ৩০০ টাকা। গতবারও এই দামে ছিল।

পোস্তার আড়তদাররা পাইকারি দরে লবণ কেনায় তাদের দাম বাড়েনি বলে জানিয়েছেন আনোয়ারুল ওহাব অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তারিক ইবনে আনোয়ার।

অন্যদিকে উৎপাদন বেশি হওয়ায় লবণের দাম এবার কেজি প্রতি দুই টাকা কমেছে বলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশেনের (বিসিক) লবণ সেলের কর্মকর্তারা জানিয়েছেন।

 

তারা বলছেন, গতবারের চেয়ে এবার লবণ উৎপাদন যেমন বেশি হয়েছে, তেমনি মিল চালু থাকায় সরবরাহেও ঘাটতি নেই।

চলতি অর্থবছর দেশে লবণ মৌসুমে উৎপাদন হয়েছে ২৪ লাখ ৩৭ হাজার ৮৯০ টন, যা ৬৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

এবার চাহিদার চেয়েও ৪৭ হাজার টন বেশি লবণ উৎপাদন হয়েছে জানিয়ে বিসিকের লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন বলেন, লবণের সরবরাহ ঠিক রাখতে তিন স্তরের মনিটরিং টিম কাজ করছে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি করা হচেছ। দাম ও সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। উৎপাদন বেশি হওয়ায় গতবারের চেয়ে কম দামেই লবণ কিনতে পারবেন ব্যবসায়ীরা।

বিসিকের তথ্য অনুযায়ী, এবার ডিলার পর্যায়ে শিল্প লবণের পাইকারি দর প্রতি কেজি ১৭ টাকা ৫০ পয়সা, আগের বার ছিল ১৯ টাকা ৫০ পয়সা।

এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা এক কোটি ২৯ লাখ ৮০ হাজার। এর বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৬০০ টন লবণের মজুত রয়েছে বিক্রেতা পর্যায়ে।

গতবার এক কোটি ২৪ হাজার পশুর চামড়া সংরক্ষণে লবণ লেগেছিল ৮৯ হাজার টন। বিসিক কর্মকর্তাদের ধারণা, এবার লবণ লাগতে পারে এক লাখ টন।

ব্যবসায়ীরা বলছেন, ৫০ কেজির প্রতি বস্তা লবণে ৬-৭টির মত চামড়া সংরক্ষণ করা যায়। এজন্য ব্যবসায়ীরা বেশিরভাগই ৭০ কেজি ওজনের বস্তা ব্যবহার করেন। তাতে ছোট-বড় মিলিয়ে গড়ে ১০টির মতো চামড়া সংরক্ষণ করা যায়।

এমনিতে প্রতিটি চামড়ায় ৫ কেজির মত মোট দানার লবণ প্রয়োজন হয় সাধারণত। কিন্তু ঈদের সময় অনেক অদক্ষ ও মৌসুমি শ্রমিক কাজ করেন বলে লবণের খরচ বেড়ে যায়।

বৃষ্টি ভোগাবে : আষাঢ় মাসের তৃতীয় দিনে হতে যাচ্ছে কোরবানির ঈদ। আবহওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি বৃষ্টির আভাস রয়েছে।

আড়তদার মোহাম্মদ শাহাবুদ্দিন বললেন, হালকা বৃষ্টি হলে চামড়া সংরক্ষণে সমস্যা হবে না। কিন্তু দীর্ঘ সময় বৃষ্টিতে চামড়া ভিজলে নষ্ট হওয়ার শঙ্কা থাকে।

বৃষ্টি বেশি হলে চামড়া দ্রুত পোস্তায় আনা কষ্টকর। চামড়া যত দ্রুত পোস্তায় চলে আসবে, তত দ্রুত সংরক্ষণ করা যাবে। পানি একটু লাগলে সমস্যা নাই, অনেক সময় ভিজলে চামড়ার টেম্পার কমে যায়।

এবার বর্ষা মৌসুমে ঈদ পড়ায় সেভাবেই কর্মীদের নির্দেশনা দেওয়ার এবং প্রস্তুতি নেওয়ার জানালেন শাহাবুদ্দিন।

ঋণ পুনঃতফসিলের সুযোগ এবারও : চামড়া ব্যবসায়ীরা ঈদের সময় টাকা ধার করে কিংবা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা ধরে রাখেন। তাদের ঋণ দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আগে একটি লক্ষ্যমাত্রা বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক।

গতবার সেই অঙ্ক ছিল ২৫৯ কোটি টাকা। এবার সেখান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি-বেসরকারি কোনো ব্যাংক ঋণে তদারকি করবে না বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

তবে চামড়া শিল্পে খেলাপি ঋণ নবায়নের সুবিধা এবারও আছে। বিভিন্ন ব্যাংক চামড়া খাতের ১৭০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। এখান থেকে নতুন করে ৫০-৬০ কোটি টাকার ঋণ নেওয়া হতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ।

তিনি বলেন, চামড়া খাতে ২০১৯ সালের কিছু বকেয়া এখনো আছে। বিভিন্ন ট্যানারি শিল্প তা পরিশোধও করছে। গত কয়েক বছর ধরে নতুন করে কোনো বকেয়া তৈরি হয়নি। নগদ টাকা দিয়েই চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সবশেষ ২০২২-২৩ অর্থবছরে চামড়া রপ্তানি করে বাংলাদেশের ১২২ কোটি ৩৬ লাখ ডলার আয় হয়েছে। চলতি অর্থবছরের ১০ মাসে এ খাতে আয় হয়েছে ৮৭ কোটি ২৪ লাখ ডলার। সূত্র : বিডিনিউজ

Views: 273

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
5

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

by admin
October 13, 2026
0
2

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
2

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d