মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বসতঘরের পাশে লরি চাপায় এক গাছের চারা ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম জয়নাল আবেদীন (৫৫)। নিহত জয়নাল উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ফেনাফুনী বাদামতলী এলাকার মৃত লকিয়ত উল্ল্যাহর ছেলে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮ টায় বাদামতলী ইসমাইল কার্পেট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ লরি আটক করলেও পালিয়ে যায় চালক।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিজ বাড়ীর পাশে নার্সারি গড়ে তুলে উৎপাদিত চারা পাশ^বর্তী বাজারে বিক্রি করতেন জয়নাল আবেদীন। বৃহস্পতিবার সকালে নার্সারি থেকে বিভিন্ন ধরনের চারা তুলে বড়তাকিয়া বাজারে নিজ দোকানে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরিমধ্যে দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাইরে ছিটকে পড়ে জয়নালকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কর্মী ও স্থানীয়রা নিহত জয়নালের মৃতদেহ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা সাহ্লঙ্গ মারমা বলেন, ‘মহাসড়কের বাদামতলী ইসমাইল কার্পেট মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। নিয়ন্ত্রণ হারানো লরি চাপায় জয়নালের শরীরের বেশকিছু অংশ থেঁতলে গেছে। আমরা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি।’
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এটিএসআই বজলুল হক বলেন, ‘উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাফুনী বাদামতলী এলাকায় লরি চাপায় জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে লাশ বুঝে নিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। জয়নালকে চাপা দেওয়া লরিটি পুলিশ হেফাজতে নিলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







