মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লরি চাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রীর। তার নাম তানজিনা আক্তার (১৫)। সে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে এবং ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (র:) দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (র:) দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম জানান, তানজিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদরাসা থেকে পাঁচ’শ গজ দূরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি লরি মহাসড়কের বাইরে গিয়ে তাকে চাপা দেয়। এরপর আশপাশের লোকজন দৌঁড়ে এসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় দ্রুতগামী লরি চাপা দিলে এক ছাত্রী গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। লরি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ
দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নতুন আশার খবর এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন...






