ক্যাপশন-লামায় উদ্ধারকৃত মোবাইল ফোন মালিককে হস্তান্তর করছেন ওসি
মুহাম্মাদ শাহজাহান কামাল
লামা পুলিশের তৎপরতায় মোবাইল ফোন উদ্ধার
সাহাব উদ্দিন রিটু,বান্দরবান: বান্দরবানের লামায় একাটি হারানো
মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে লামা থানা পুলিশ।মঙ্গলবার( ১৭
মার্চ) রাত ১০টায় উদ্ধারকৃত মোবাইলটি বুঝিয়ে দেন অফিসার
ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল।মোবাইল ফিরে পেয়ে আবেগ
আপ্লুত মালিক জাহেদুল ইসলাম থানা পুলিশকে ধন্যবাদ জানান।
সুত্র জানায়, লামা বাজারের ব্যবসায়ী জাহেদুল ইসলামের ব্যবহৃত ারাড়২১ব
স্মার্ট মোবাইল ফোনটি গত ২০ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ লামা
ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে নিজের অজান্তে হারিয়ে যায়। অনেক
খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় জিডি করেন তিনি।জিডি গ্রহন
করে এএসআই মুহাম্মাদ ইসমাইল হোছাইনকে মোবাইলটি উদ্ধারে
দায়িত্ব দেন অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল। ওসির
সঠিক দিক নির্দেশনা ও তদারকিতে অনেক প্রচেষ্টায় ২৭ দিন পরে
মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্ত চৌকস পুলিশ অফিসার
মুহাম্মদ ইসমাইল হোছাইন।উদ্ধারকৃত মোবাইল বৃহস্পতিবার(১৭
মার্চ) রাত ১০টার দিকে মালিক জাহিদুল ইসলামকে বুঝিয়ে দেন
অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল।মোবাইল ফিরে পেয়ে
আবেগ আপ্লুত মালিক জাহেদুল ইসলাম পুলিশকে ধন্যবাদ জানান।
মোবাইল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মুহাম্মাদ
শাহজাহান কামাল বলেন, েেকান অভিযোগ পেলে আমাদের পুলিশ গুরুত
¡সহকারে তদন্ত করে।পুলিশ জনগণের কল্যাণে কাজ করে মানবিক পুলিশ
হিসেবে জনগণের পাশে থাকবে।







