ক্যাপশন-আইনগত সহায়তা দিবসের র্যালি ও আলোচনা সভার ছবি
সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):”বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ,বিনামুল্যে আইনি সেবার দ্বার উম্মোচন” স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় আইনগত সহায়তা দিবস’২০২৩ পালিত হয়েছে।লামা চৌকি আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কোর্ট চত্ত্বর থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণশেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান লামা চৌকি আদালতের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্টেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় লিগ্যাল এইড বিষয়ে বিস্তারিত ধারণা দিয়ে সুচনা বক্তব্য প্রদান করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,ইউনো মোস্তফা জাবেদ কায়সার,মেয়র জহিরুল ইসলাম,সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন,অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদেকুল মাওলা,প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা,জসিম উদ্দিন কোম্পানি,নুরুল হোসাইন,মো.ইদ্রিস কোম্পানী,ওমর ফারুক,প্যানেল চেয়ারম্যান ইলিশা ত্রিপুরা,প্রেসক্লাব সাধারণ মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।







