সাহাব উদ্দিন রিটু, লামা( বান্দরবান): টানা বৃষ্টিপাতে বান্দরবানের লামায় পাহাড়ধ্বসে পাঁচ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ দুই পরিবারে ৫ জনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,গত ৪ দিন ধরে লামায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।টানা বৃষ্টিপাতের কারনে মাটি নরম হয়ে পাহাড় ধ্বসে পড়ছে । বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে আজিজনগরের মিশন পাড়ায় পাহাড়ধ্বসের ঘটনা ঘটে।এ ঘটনায় শিশুসহ ২ পরিবারের ৫ জনের মৃত্যু হয়।নিতরা হলেন,মো. ইউনুছ (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান,অপর দিকে আরেক পরিবারে জুয়েল (২৭) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৩)।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। উদ্ধার কার্যক্রমশেষে সেখান থেকে শিশুসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।।নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন জানান,আমার ইউনিয়নে মিশন পাড়ায় পাহাড়ধ্বসে শিশুসহ ২ পরিবারের ৫ জন মারা গেছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের উদ্ধার করা হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কাইছার হামিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। গত চার দিনে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিংসহ প্রচারোনা চালানো হয়। কিন্তু গুরুত্ব না দিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা
শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) শৈশব মানেই রঙিন স্বপ্ন, নতুন কিছু শেখার...







