সাহাব উদ্দিন রিটু লামা (বান্দরবান) :পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লামার কৃতি সন্তান মো: মহিব উল্লাহ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি ভাষা পাঠদান এর মাধ্যমে কিভাবে ছাত্র-ছাত্রীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা যায় এবং সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করা যায় এ সংক্রান্ত গবেষণার উপর ২০২৩ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (ওওটগ) থেকে তিনি এই পিএইচডি ডিগ্রি লাভ করেন।
জানা যায়, মো: মহিব উল্লাহ ২০১৭ সালের শেষ দিকে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ওওটগ) “বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি ভাষা পাঠদান এর মাধ্যমে কিভাবে ছাত্র-ছাত্রীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা যায় এবং একইসাথে সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করা যায়”এ বিষয়ে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ নিয়ে প্রফেসর ডক্টর রত্নাওয়াতি মোহম্মদ আশরাফের অধীনে পিএইচডি ডিগ্রি শুরু করেন। গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ সালে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের ১২২ তম সিনেট গ্রেজুয়েশন মিটিংয়ে পিএইচডি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি অর্জনের বিষয়টি ইমেইল বার্তায় মো: মহিব উল্লাহকে জানান।তার এ কৃতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় বইছে প্রশংসার জোয়ার।
পাশাপাশি তিনি দুইবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের স্কলারশিপ অর্জনের কৃতিত্ব অর্জন করেন। ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ২০১২-২০১৩ সেশনে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া, আমেরিকাতে অধ্যাপনা ও পাঠদান করেন এবং ২০২৩ সালে আমেকান সরকারের প্রিমিয়াম প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম “ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (ওঠখচ)” সফলভাবে শেষ করেন। উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ১৯৫২ সালে এই প্রোগ্রামের একজন অংশগ্রহণকারী ছিলেন।
এছাড়া তিনি আমেরিকার এক্সচেঞ্জ এলামনাইদের সংগঠন গ্লোবাল এইড ফর ডেভলপমেন্ট (এঅঝউ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (ইঊখঞঅ) এর জেনারেল সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. মো: মহিব উল্লাহ লামার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মোমেনা বেগম ও মরহুম মো. ছাইদ উল্লাহর কনিষ্ঠ সন্তান।বর্তমানে তিনি চট্রগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।
সংবাদ প্রেরক
সাহাব উদ্দিন রিটু
হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...







