সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।শুক্রবার প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা কেন্দ্র শাফিয়ানে ১২ থেকে ১৭ বছর বয়সী ৬৯৭ জন ছাত্র ও ১৪৯ জন ছাত্রীসহ মোট ৮৪৬ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা দেয়া হয়।স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগেই টিকা দেয়া হয়।ডিসেম্বরের ছুটিতে বাড়ি যাওয়ার পূর্বে শিক্ষার্থীরা টিকা পাওয়ায় বাড়ি গেলে কোভিড-১৯ সংক্রমণ থেকে অনেকাংশে তারা রেহাই পাবে বলে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা।দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিষ্ঠিত বঞ্চিত শিশু-কিশোরদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এই টিকাদান কর্মসূচি সত্যিই প্রশংসনীয়।
গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...







