সাহাব উদ্দিন রিটু,লামা (বান্দরবান) প্রতিনিধি: ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করি ; বাল্য বিয়ে এবং অনাকাঙ্খিত গর্বধারন রোধ করি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় বান্দরবানের লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র উদ্বোধন হয়েছে। উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,লামা সদর ইউনিয়ন স্বাস্থ্য সেবা , রুপসীপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রুপুসীপাড়া দরদরি স্বাস্থ্য সেবা,ইয়াংছা পরিবার কল্যান,ফাঁসিয়াখালী স্বাস্থ্য সেবা,ফাইতং স্বাস্থ্য সেবা,আজিজ নগর স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যান,ছিউনি পাড়া স্বাস্থ্যসেবা,সরই স্বস্থ্য সেবা,সরই মা ও শিশু কল্যান হাসপাতাল এসকল কেন্দ্রে পৃথক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ উদ্বোধন কার্যক্রম চলে।সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মা ও কিশোরী সমাবেশ, কোভিড-১৯ টিকা প্রদান, জন্মনিবন্ধ রেজিস্ট্রেশন,কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন, ঔষধ ও মাস্ক বিতরণসহ নানা সেবা প্রদান করা হবে এসময়।শনিবার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে এ কার্য়ক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সর্বরাহ কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. বশির উদ্দিন ও উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার তারান্নুম মেঘলা।
এদিকে ইয়াংছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দে উদ্বোধন কার্যক্রম চলে।উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছায়েদা আক্তার মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য আনাই মার্মা, ইয়াংছা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শহীদুজ্জামান, ইউপি সদস্য মো. ইসমাইল ও মো. জিয়াবুল, লামা হলি চাইল্ড পাবলিক স্কুলের চেয়ারম্যান, সাংবাদিক মোঃ তানফিজুর রহমান ও অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এথোয়াই মার্মা। মিডওয়াইফ জেসি মার্মার সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন।
সাহাব উদ্দিন রিটু,







