সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:”স্বাধীন সার্বভৌম ৫৬ হাজার বর্গ মাইলের পার্বত্য জেলায় আইনের দ্বিনীতি ও বিভিন্ন বৈষম্য দুর করে সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার হুশিয়ারী দিয়ে বলেন,সন্তু লারমা স্বাধীন বাংলাদেশ ও দেশের লাল সবুজ পতাকা মানে না।অথচ এই দেশদ্রোহীর হাতে তুলে দেওয়া হয়েছে শহীদদের রক্তমাখা পতাকা।অবিলম্বে শান্তিচুক্তি বাতিল করে দেশকে আলাদা করার সড়যন্ত্রে লিপ্ত থাকা সন্তু লারমার ফাঁসী দিতে হবে।অন্যথায় টুল,ট্যাক্স বন্ধ করে বৃহত্তর কর্মসূচী দিয়ে অচল করে দেওয়া হবে।” পার্বত্য চট্রগ্রাম চুক্তি ভঙ্গ করে গত ২ ফেব্রুয়ারি বুধবার বান্দরবান জেলার রুমা সেনা জোনের নিরাপত্তায় নিয়োজিত দেশ প্রেমিক সেনা বাহিনীর টহল দলের উপর সন্তু লারমার মদদপুষ্ট জেএসএস(মুল) স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ পার্বত্য অঞ্চলে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।মঙ্গলবার বেলা ১১টায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি) লামা উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ সভা।পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এম রুহুল আমিন,জেলা সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন,জেলা ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান প্রমুখ।এ সময় নিরীহ মানুষের জানমাল রক্ষার্থে পার্বত্য অঞ্চলে আরও সেনা ক্যাম্প বাড়ানোর দাবী জানান তারা।পরে খুনি সন্তু লারমার গদিতে আগুন জ্বালো একসাথে স্লোগানে মুখরিত হয়ে রাজপথে সন্তু লারমার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ জনতা।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







