সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় চার দিনের কর্ম বিরতি চলছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে(পিআইও)।পাঁচ দপা দাবী নিয়ে গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্ম বিরতি পালন করছে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।আজ বৃহস্পতিবার কর্মবিরতিশেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
জানাযায়,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের বিভিন্ন দাবী নিয়ে কর্ম বিরতি পালন করছে।দাবীগুলোর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন,সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পুরণ।এসব ৫ দপা দাবীতে গত সোমবার হতে প্রতিদিন সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত শুরু হয় কর্ম বিরতি। এ সময় বন্ধ থাকে অফিসের সেবা কার্যক্রম।দুপুর ১২টার পর হতে চলে সেবা।কর্ম বিরতিকালে ভোগান্তিতে পড়ে সেবা গ্রহীতারা।আজ বৃহস্পতিবার কর্ম বিরতি শেষ হবার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন। এর আগে ১২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদের কাছে কেন্দ্রীয় সিদ্ধান্তের রেজুলেশন প্রদান করেন কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন,আমাদের পাঁচ দপা দাবীগুলো ন্যায্য ও যৌক্তিক।দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
#
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







