সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):শ্বশুর বাড়িতে এসে বান্দরবানের লামায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে খুন হলেন মংক্যচিং মারমা নামের এক ব্যক্তি। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় শ্বশুর আথোয়াই মং মার্মার বাড়িতে সোমবার দিনগত রাত একটার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালী এলাকার মংছুরি মার্মার ছেলে। এ ঘটনায় ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের শ্যালক অংসিং মার্মা জানান,তার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা সোমবার সন্ধ্যায় বেড়াতে আসেন। রাত সাড়ে ১২টায় ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে তিন রাউন্ড গুলি করে।পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ব্যাক্তিও পাহাড়ি সন্ত্রসী কোন গ্রুপের সদস্য। দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার লড়াইয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে।এই দ্বন্দ্বের জেরে মংক্যচিং মারমা প্রতিপক্ষ গ্রুপের হাতে খুন হতে পারে বলে মন্তব্য স্থানীয়দের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়েছে।
ন,তার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা সোমবার সন্ধ্যায় বেড়াতে আসেন। রাত সাড়ে ১২টায় ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে তিন রাউন্ড গুলি করে।পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ব্যাক্তিও পাহাড়ি সন্ত্রসী কোন গ্রুপের সদস্য। দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার লড়াইয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে।এই দ্বন্দ্বের জেরে মংক্যচিং মারমা প্রতিপক্ষ গ্রুপের হাতে খুন হতে পারে বলে মন্তব্য স্থানীয়দের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...