Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নীরব বিপ্লব

admin by admin
August 16, 2026
in খেলা ধুলা
Reading Time: 1 min read
1 0
A A
0
লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নীরব বিপ্লব
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

‘২৩ বছর আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়’—ডারউইন টেস্টের আগের দিন নাজমুল হোসেন শান্ত যখন কথাটা বলেছিলেন, তখন হয়তো অনেকে মনে মনে হেসেছিলেন। কারণ, মাত্র মাস দেড়েক আগেই জিম্বাবুয়ের কাছে ইনিংস হারের ক্ষত, আর অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচেই ৫৪ রানে অলআউটের তিক্ত স্মৃতি তখনো টাটকা। নিন্দুকেরা যখন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পথচলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছিলেন, তখন ক্রিকেটপ্রেমীদের মনেও শঙ্কা ছিল—অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টটি বাংলাদেশ কয় দিনে হারবে?

কিন্তু ডারউইন টেস্টের চার দিন শেষে শান্ত দেখিয়ে দিলেন, তার সেই আত্মবিশ্বাস বাতাসে ভেসে আসা কোনো কথা ছিল না। অসামান্য মাঠের লড়াইয়ে অবিস্মরণীয় জয়ে নেতৃত্ব দিয়ে শান্ত প্রমাণ করে দিলেন তার কথাই সত্যি। হ্যাঁ, বিদেশের মাটিতে ধার আর ধারাবাহিকতার ঘাটতি এখনো স্পষ্ট। তার পরও একটা সত্য অস্বীকার করার উপায় নেই—সব সীমাবদ্ধতা ডিঙিয়ে বাংলাদেশ টেস্ট দল কিন্তু নিঃশব্দে সামনের দিকে এগোচ্ছে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম দুই যুগের পরিসংখ্যান আর গত সাড়ে তিন বছরের চিত্রের দিকে তাকালেই এই পরিবর্তনের পরিষ্কার রূপরেখা মেলে। টেস্ট মর্যাদার প্রথম ২০ বছরে ১১৯টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় ছিল মাত্র ১৪টিতে। যেখানে আনন্দের চেয়ে বেদনা আর বিব্রত হওয়ার স্মৃতিই অনেক বেশি। অথচ সেই চিত্র অনেকটাই বদলে গেছে সাম্প্রতিক সময়ে। গত সাড়ে পাঁচ বছরে ৪১ টেস্টের মধ্যে এসেছে ১৩ জয়। আরও সাম্প্রতিক হিসাব বললে, গত সাড়ে তিন বছরে ২৪ টেস্টের ১২টিতেই শেষ হাসি হেসেছে বাংলাদেশ। আর এই পথচলাতেই যুক্ত হলো অস্ট্রেলিয়ার মাঠে তাদেরকেই হারিয়ে দেওয়ার ঐতিহাসিক কীর্তি—যাকে বিনাতর্কে অর্জনের বিচারে সবার ওপরে রাখবেন যে কেউ।

‘বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়’

এই রূপান্তরের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পেস আক্রমণের অভূতপূর্ব গভীরতা ও দৃষ্টিভঙ্গির বদল। একসময় ঘরের মাঠে স্পিন-ফাঁদ পেতে জয় খোঁজার যে রক্ষণাত্মক মানসিকতা ছিল, সেখান থেকে বের হয়ে বাংলাদেশ এখন ধারালো পেস শক্তির ওপর ভর করছে। বিদেশের মাটিতে বাউন্স ও সুইংকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে। বর্তমান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা ও কার্যকারিতা সম্ভবত বিশ্বের সেরাদের কাতারেই জায়গা করে নেবে। সেরা বোলিং অস্ত্র নাহিদ রানা এবং আরেক গুরুত্বপূর্ণ পেসার শরিফুল ইসলামকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গিয়েছে দল; অথচ হাসান মাহমুদ, তাসকিন আহমেদ কিংবা ইবাদত হোসেনদের মতো পেসাররা তাদের অভাব একটুও টের পেতে দেননি। পেসারদের মধ্যে উল্টো চলছে মধুর লড়াই—ফিট হয়ে স্কোয়াডে ফিরলেও পরের টেস্টে শরিফুলের একাদশে ঠাঁই পাওয়া একদম নিশ্চিত নয়।

বাংলাদেশের পেসারদের বৈচিত্র্যও চোখে পড়ার মতো। নাহিদ যেমন গতি আর বাউন্সে নাকাল করেন ব্যাটারদের, হাসান লাল বল হাতে বের করে নিয়ে আসেন সুইংয়ের মায়াবি বিভ্রম। অন্যদিকে ব্যাটার রিড করা, ফাঁদে ফেলা কিংবা যেকোনো সময় ব্রেক-থ্রু এনে দেওয়ায় তাসকিন দারুণ পারদর্শী। এই ধারালো পেস আক্রমণই মূলত বিদেশের মাটিতে প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়ার আসল বিশ্বাস জোগাচ্ছে।

Image
Bangladesh Test Team

বোলিংয়ের পাশাপাশি টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের লোয়ার-মিডল অর্ডারের অবদানও এখন উপরের দিকেই থাকবে। শেষ সাড়ে তিন বছরে জেতা টেস্টগুলোতে ৬ থেকে ৮ নম্বর পজিশন থেকে ইনিংসে গড়ে ৩৫-এর বেশি রান এসেছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসের মতো ব্যাটাররা বিপদের মুখে ধৈর্য ধরে জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। টপ-অর্ডার দ্রুত ভেঙে পড়ার পর একসময় যেখানে ইনিংস গুটিয়ে যাওয়া ছিল নিয়মিত দৃশ্য, সেখানে এখন লোয়ার-মিডল অর্ডার পাল্টা প্রতিরোধের পথ দেখাচ্ছে। গেম রিডিংয়ের দিক থেকেও এখন অনেক পরিণত বাংলাদেশ।

গত দুই বছরে জেতা ম্যাচগুলোতে দলের ৮ ও ৯ নম্বর ব্যাটারদের সম্মিলিত অবদানের হার ছিল মোট রানের প্রায় ১৫ থেকে ১৮ শতাংশ। বৈশ্বিক টেস্ট ক্রিকেটের শীর্ষ দলগুলোর পরিসংখ্যানের ‘সঙ্গে’ যা রীতিমতো টেক্কা দেওয়ার মতো। প্রতিপক্ষের বোলারদের টেল-এন্ডারদের দ্রুত ছেঁটে ফেলার সুযোগ না দিয়ে রান বাড়িয়ে নেওয়ার এই সামর্থ্য ম্যাচের ফলাফলেও বড় প্রভাব ফেলছে।

অবশ্য এই অর্জনের উজ্জ্বল আলোর পাশাপাশি মুদ্রার অপর পিঠের আঁধারটাও এড়িয়ে যাওয়ার উপায় নেই। টপ অর্ডারের প্রায়শই ব্যর্থতা, ব্যাটারদের মানসিকতার ঘাটতি কিংবা ধারাবাহিকতার অভাব এখনো বড় দুশ্চিন্তার জায়গা। পরের টেস্টেই হয়তো দল আবার বাজে খেলতে পারে, সামনেও পারফরম্যান্সে এমন ওঠা-নামা থাকা অস্বাভাবিক নয়। তবে তাতে এগিয়ে যাওয়ার মূল ছবিটা ভুল প্রমাণ হয় না।

টেস্ট দলের কাঠামোগত পরিবর্তনের গল্পটা শুরু হয়েছিল আরও আগে। মূলত স্পিন-নির্ভরতা কমিয়ে মুমিনুল হকের অধিনায়কত্বের সময়ই একাদশে পেসারদের প্রাধান্য দেওয়া শুরু হয়। যার হাতেনাতে ফল মিলেছিল ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে। মুমিনুলের পর টেস্ট দলের ভার এখন শান্তর কাঁধে। টেস্ট সংস্কৃতিকে গভীরভাবে লালন করা শান্ত সেই মানসিকতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। মুমিনুলের সময়ে টেস্ট সংস্কৃতির যে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল, শান্তর নেতৃত্বে তা পেয়েছে নতুন গতি, আত্মবিশ্বাস ও আধুনিক মাত্রা।

বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত টেস্ট শক্তি হয়ে ওঠেনি—তবে ধুঁকতে থাকা সেই দিনগুলো পেছনে ফেলে শান্তরা যে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক পথেই এগোচ্ছেন, সাম্প্রতিক জয় আর পেসারদের এই উত্থানই তার সবচেয়ে বড় প্রমাণ।

Views: 148

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

by admin
October 15, 2026
0
10

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বগুলারকাড়া গ্রামের আলমপুর স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা...

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
25

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by admin
October 12, 2026
0
9

  সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে মাঠে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনও আলোচনা...

মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত

by admin
October 6, 2026
0
10

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা...

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

by admin
October 6, 2026
0
17

একসময় তারা ছিলেন বন্ধু। ক্রিকেটের সূত্রে পরিচয়, এরপর ঘনিষ্ঠতা। এমনকি রাজনীতিতে আসার পর একে অপরকে পাশে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।...

‘নিষেধাজ্ঞা’ তুলল না পিসিবি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

‘নিষেধাজ্ঞা’ তুলল না পিসিবি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

by admin
October 6, 2026
0
30

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। পাকিস্তান ক্রিকেট বোর্ড দলটিকে অনাপত্তিপত্র বা এনওসি দিতে রাজি হয়নি। তাই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d