স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রতি বছরের মত এবারও ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব সুশীল চন্দ্র দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ইউপি সদস্যা মোছাঃ ফজিলাতুন নাহার, মোছাঃ রহিমা বেগম, ইউপি সদস্য মোঃ সুলতান আলী। এসময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে এবার সামান্য কিছু হোল্ডিং কর বৃদ্ধি করে ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেট ধরা হয়েছে ২ কোটি ৭ লক্ষ ৬০ টাকা। তবে পূর্বের মত এবারও প্রতিবন্ধীদের বরাদ্দ, আইন সহায়তা, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বরাদ্দ, স্যানিটেশন ও পয়ঃ প্রণালী নিষ্কাশনসহ রাস্তাঘাট, কালভার্ড, হাট-বাজার এর উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি উন্মুক্ত বাজেট অধিবেশনে বলেন, একটি মডেল ও তথ্য প্রযুক্তি নির্ভর ইউনিয়ন গড়তে এই বাজেট হবে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন। আমার বিশ্বাস ইউনিয়নবাসী যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ৮নং শংকরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







