ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৭ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত আলোচনা, মিলাদ মাহফিলে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ড. আনিসুর রহমান জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাজ্জাদানীশিন বকশী বাজার খানকাহ শরিফ ও মোবারকী গ্রুপের প্রেসিডেন্ট হযরত শাহ্ সাঈদ আন্ওয়ার মোবারকী আল ক্বাদরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও ধর্মবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান সুফি দার্শনিক মোস্তাক আহমদ, জরলক্ষী শাজুলিয়া দরবার শরীফের প্রধান খলিফা শাহ-সুফি জয়নাল আবেদীন শাজলী, খাজা রাশিদুল ইসলাম মোজাদ্দেদী প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







