Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

শান্ত রয়েছে রংপুর,আত্মগোপনে সংসদ সদস্যগণ

admin by admin
August 7, 2024
in বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে নিয়ে গেছেন ছোট বোন শেখ রেহানা। বিদেশে
পাড়ি দিয়ে জনরোষ থেকে শেখ হাসিনা ও তার পরিবার বাঁচলেও অভাবনীয় মহাবিপদে পড়েছেন দলের
এমপি-মন্ত্রীসহ দলীয় নেতাকর্মীরা। শেখ হাসিনার পলায়নের পর চলমান পরিস্থিতিতে বিভাগীয় জেলা
রংপুরেও টানা ১৬ বছর ক্ষমতার দাম্ভিকতায় থাকা আলোচিত নেতারা আত্মগোপনে চলে যান।
অভিভাবকশূন্য সংকটময় এ দিনগুলোতে কতিপয় বাড়িঘরে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও
লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দলের কর্মী-সমর্থকরা। বুধবার (৬ আগস্ট)
সারাদিন দলের নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। দ্বাদশ জাতীয় সংসদে
রংপুরের সংসদীয় ছয়টি আসনের পাঁচটিতেই আধিপত্য ছিল আওয়ামী লীগের। রংপুর-১ (গংগাচড়া
ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে সংসদ সদস্য ছিলেন আসাদুজ্জামান বাবলু, রংপুর-২
(বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ (পীরগাছা
ও কাউনিয়া) আসনে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাকির
হোসেন সরকার, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে শিরীন শারমিন চৌধুরী। আর রংপুর-৩ (সদর ও সিটি)
আসনে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ ছাড়াও সংরক্ষিত মহিলা
আসনে সংসদ সদস্য নাছিমা জামান ববি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে শেখ
হাসিনা সরকারের পতন এবং চলমান পরিস্থিতিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রংপুরের সদ্য
সাবেক এমপিরা। পাশাপাশি আত্মগোপনে রয়েছেন দলের ছোট-বড় সব নেতাকর্মী। বিভিন্ন
সূত্রে জানা যায়, আত্মগোপনে চলে গেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু।
তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত ৪ আগস্ট তাকে
গংগাচড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মিছিলে দেখা যায়। ওইদিন তিনি আন্দোলনকারীদের
হাতে লাঞ্ছিত হন। এরপর প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি আত্মগোপনে চলে যান। এখন
পর্যন্ত তার অবস্থান নিশ্চিত হতে পারেনি স্থানীয় কর্মীরা। শুধু বাবলুই নয় সাবেক উপজেলা
চেয়ারম্যান রুহুল আমিনসহ আওয়ামী লীগের দলীয় অনেক নেতাই এখন আড়ালে চলে গেছেন।
গংগাচড়ায় বড় ধরনের কোনো সহিংসতা না ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে দু-একজনের
বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো.
আহসানুল হক চৌধুরী ডিউক তিনিও লাপাত্তা রয়েছেন। আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম
সদস্য আত্মগোপনে থাকলেও তিনি এখন পর্যন্ত নিজের নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।
তিনি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে তিনি ঠিক কোন জায়গায় অবস্থান করছেন তা
নির্দিষ্ট করে জানা যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিন দফায় ডিউক চৌধুরীর
বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে মালামাল লুট করা হয়। এছাড়াও উপজেলা চেয়ারম্যান
ফজলে রাব্বী সুইট, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা
যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরীসহ সান্টু চৌধুরী ও লিটন চৌধুরীর বাসাবাড়িতে হামলা ও
ভাংচুরের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে। এ
ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের দলীয় পদধারী নেতারাও। সাবেক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও নেই তার সংসদীয় এলাকায়। শেখ হাসিনার পলায়নে তিনি এখন
কোথায় রয়েছেন জানে না স্থানীয় নেতারা। তবে একটি সূত্র জানিয়েছে, টিপু মুনশি ঢাকায়
রয়েছেন। বিক্ষুব্ধ জনতা তার নগরীর বাসায় হামলা ও ভাংচুর করেছেন। রংপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ
সদস্য জাকির হোসেন সরকারও নিরাপদ স্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত তাকে মাঠে দেখেননি তার
কর্মী-সমর্থকরা। এই আসনের সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের বাড়িতে আগুন
দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য বিলুপ্ত সংসদের ¯িপকার শিরীন
শারমিন চৌধুরী স্থানীয় না হওয়ায় পীরগঞ্জে তেমন বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি।
সরকার পতনের দিনে শেখ হাসিনার শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত পীরগঞ্জে হামলা ও ভাংচুর হয়েছে
আওয়ামী লীগ কার্যালয়ে। পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে থাকা বেশ কিছু মোটরসাইকেলও আগুনে
পুড়ে গেছে। এদিকে রংপুরের কাউনিয়াতেও উত্তেজিত জনতা সেখানকার উপজেলা চেয়ারম্যান ও
আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম মায়ার বাসায় হামলা চালায় এবং ভাংচুর করে। এছাড়া জেলার
বিভিন্ন স্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর অজ্ঞাত দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতাকর্মীদের
বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। শুধু সংসদ সদস্যরাই
আত্মগোপন করেছে, এমনটা নয়। রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতা এবং অঙ্গসংগঠনের
সবাই আত্মগোপনে রয়েছেন। এখন দলীয় নেতাকর্মীদের বেশির ভাগই অবস্থান পরিবর্তন করার
পাশাপাশি বন্ধ রেখেছে মুঠোফোন। এ কারণে দায়িত্বশীল কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আওয়ামী
লীগের সংকটময় এই দুর্দিনে তাদের কর্মী-সমর্থকরাও যোগাযোগ করতে পারছেন না নেতাদের
সঙ্গে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। যদিও রংপুরে এখন পর্যন্ত কোনো কর্মী-
সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেনি। নাম না প্রকাশের শর্তে অনেকেই বলেছেন, আওয়ামী লীগ ও
শেখ হাসিনার প্রতি তৃণমূলের কর্মীদের এতদিন যে আস্থা ছিল, তা এখন আর নেই। তাদের কেউই

নাকি কল্পনা করতে পারেননি শেখ হাসিনা এভাবে দেশত্যাগ করবেন। এমন পরিস্থিতিতে তাদের
মনোবল ভেঙে গেছে। একইসঙ্গে শেখ হাসিনা যে এমন পরিস্থিতির সম্মুখীন হবেন সেটাও কেউ
কোনোদিন কল্পনা করেনি বলে মনে করছেন।

Post Views: 364

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
89

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d