মিরসরাই প্রতিনিধি
শাপলা চত্বর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর ওসমানিয়া মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হেফাজতে ইসলাম মিরসরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মফিজ উল্ল্যাহ, মাওলানা মুফতি রেজাউল হক, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মুফতি হেদায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শাপলা চত্বর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুকছুদ আহম্মদ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







