হাসান আহমেদ, শাহরাস্তি চাঁদপুরঃ শাহরাস্তি উপজেলা বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত শাহরাস্তি পৌর কাউন্সিলে মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আরিফ হোসাইনের সঞ্চালনায় শাহরাস্তি পৌরসভা কমিটি গতকাল রিভার ভিউতে জনাকীর্ণ মনোরম পরিবেশে ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে মোঃ মিজানুর রহমান মিজানকে সভাপতি এবং সৈয়দ মোঃ মোকাদ্দেছ হোসাইনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সভায় বক্তাগণ জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা-কল্পে এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা স্বপক্ষের সর্ববৃহৎ এবং একমাত্র শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং বেগবান করার জন্য, হাজিগঞ্জ-শাহরাস্তির রূপকার মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার জনাব রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে সার্বিকভাবে সহযোগিতা করতে বঙ্গবন্ধু পরিষদ ঐক্যবদ্ধ থাকবে।
হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক
জুলাই গণ-অভ্যুত্থানে মোহাম্মদপুর থানার এক মামলার শুনানিতে হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে হেটে আদালতে তোলায় বিচারকের কাছে অভিযোগ দিয়েছেন সাবেক...








