শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন এর সাথে মতবিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, শিক্ষক ও সাংবাদিক হাসান আহমেদ বাবলু, সাংবাদিক ও দৈনিক যুগান্তর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কোন মাদক ব্যবসায়ীর স্থান শাহরাস্তি উপজেলায় নেই ,হয় মাদক ব্যবসা ছাড়বে, না হয় বাড়ী ছাড়বে। মাদক আমাদের দেশ ও জাতির জন্য অভিশাপ স্বরূপ। আমি যতদিন এ থানায় থাকবো,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







