হাসান আহমেদ, শাহরাস্তি চাঁদপুর : বই হোক নিত্য দিনের সঙ্গী, বই নিজে পড়ুন অন্যকে বই উপহার দিন -এই স্লোগানকে সামনে রেখে ২২ মে ২০২৩ মেহের ডিগ্রি কলেজ ক্যাম্পাসে দুপুর ১ টায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান এর হাতে কলেজ পাঠাগারের জন্য মেহের ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা বই শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: আহসান উল্লাহ, ক্রিড়া শিক্ষক শেখ আবদুল হান্নান প্রমুখ। গত ২০ মে জাতীয় শিক্ষা সাপ্তাহ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হামদ/নাত প্রতিযোগিতায় মেহের ডিগ্রি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান জেলা পর্যায়ে প্রথম স্থান এবং ইংরেজি বক্তৃতায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সামিয়া আলম ২য় স্হান লাভ করায় কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় তাদের হাতে কলেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে শুভেচ্ছা উপহার হিসাবে বই প্রদান করেন। সাংবাদিক হৃদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ১৯৭২ সালে প্রতিষ্ঠিত শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের সন্মান ধরে রাখার স্বার্থে সবাইকে নিয়মিত কলেজে আসতে হবে এবং ভালো ফলাফল করার লক্ষ্যে পড়াশোনা করতে হবে। বাবা মায়ের স্বপ্ন গুলো বাস্তবায়ন করবে সেই প্রত্যাশা করছি।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








