Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

শাড়িতে হাঁটুর নিচে বঙ্গবন্ধু, বিব্রত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ!

admin by admin
December 11, 2021
in /প্রবাসী খবর, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
বাংলা প্রেস, নিউ ইয়র্ক: শাড়ির আঁচলে ছাপানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে শতশত দর্শকের সামনে ঘুরে বেড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রবাসী এক বাংলাদেশি নারী। সাম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশিদের মিলনমেলা নামে খ্যাত ঐতিহ্যবাহী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র ৩৫তম সম্মেলনের অন্যতম আয়োজক সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে কোমর দুলিয়ে শতশত দর্শকের সামনে দুলিয়ে হাঁটতে দেখে বিব্রত অবস্থায় পড়েছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ রাষ্ট্রদূতসহ স্থানীয় মেট্রো আওয়ামীলীগের নেতাকর্মিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ছবি ভাইরাল হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগসহ প্রবাসীরা এ ঘটনাকে চরম অবমাননা বলে মনে করছেন। প্রবাসীদের মাঝে বইছে নিন্দার ঝড়। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
জানা যায়, গত ২০১৯ সালে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র ৩৫তম সম্মেলনের আয়োজক কমিটির দায়িত্ব পান মেট্রো ওয়াশিংটন ডিসি এলাকার আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস) নামের একটি নাম সর্বস্ব সংগঠন। দায়িত্ব পাবার পর আহবায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ স্থানীয় প্রবাসী বাংলাদেশি পারভীন পাটোয়ারীকে সিনিয়র কো-কনভেনার হিসেবে নির্বাচিত করেন। গত ২ বছর ধরে তারা দেশ ও বিদেশে পৃষ্টপোষকতার নামে ব্যাপকহারে চাঁদাবাজি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদেরকে নিম্নমানের একটি ফোবানা সম্মেলন উপহার দেন। যা গোটা যুক্তরাষ্ট্রে জুড়েই হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। গত ২৬ নভেম্বর শুরু হওয়া ফোবানা সম্মেলনে চরম অব্যবস্থাপনা, অনিয়ম, শিল্পী-কলাকূশলী আর পৃষ্ঠপোষকদের প্রতি চরম অবহেলার মধ্য দিয়ে ২৮ নভেম্বর শেষ হয়েছে। শতশত দর্শকশ্রোতার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বাজে ফোবানা এর আগে কেউ দেখেনি।
তিন দিনের এই ফোবানা সম্মেলনের উদ্বোধনীর দিনে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ রাষ্ট্রদূতসহ শতশত দর্শকের সামনে সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী তার শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে দুলিয়ে দুলিয়ে হাঁটতে দেখে বিব্রত অবস্থায় পড়েছিলেন অনুষ্ঠানের অতিথিসহ স্থানীয় মেট্রো আওয়ামীলীগের নেতাকর্মিরা। সাম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ছবি ভাইরাল হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগসহ প্রবাসীদের মাঝে বইছে নিন্দার ঝড়।
নাম প্রকাশে অনেচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের একজন নেতা জানান, সম্মেলনের নামে ‘ফোবানা সার্কাসের’ এই নায়িকা পারভীন পাটোয়ারী তার পরনের শাড়িতে হাঁটুর নিচে বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে বঙ্গবন্ধুকে চরমভাবে অবনামনা করেছেন। এ ঘটনার জন্য ফোবানা কমিটিসহ সম্মেলনের আয়োজক কমিটিকে জবাবদিহিতা করতে হবে। তার এমন ধৃষ্টতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। তারা এ বিষয়টি ঢাকা কেন্দ্রিয় আওয়ামীলীগসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়েও বিষয় জানাবেন বলে উল্লেখ করেন আওয়ামীলীগের এই নেতা।
মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা জানান, আওয়ামীলীগের সঙ্গে পারভীন পাটোয়ারীর কোন সংশ্লিষ্টতা নেই। এমনকি তাকে আওয়ামীলীগপন্থী হিসেবেও কে চেনেনও না। চলতি বছরের ২০ জুন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি আয়োজিত ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পারভীন পাটোয়ারী সরাসরি ফেসবুক লাইভ দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন মেট্রো ওয়াশিংটন এলাকায়। সেই থেকেই সবাই তাকে বিএনপিপন্থী হিসেবেই চেনেন, কিন্তু ফোবানা সম্মেলনে শাড়ির আঁচলে ছাপানো বঙ্গবন্ধুর ছবি হাঁটুর নিচে ঝুলিয়ে দুলিয়ে হাঁটতে দেখে বঙ্গবন্ধুকে চরম অসম্মান করা হয়েছে বলে উল্লেখ করেন অনেকেই। তারা এ বিষয়টি তাৎক্ষনিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক ও যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের কর্ণগোচরে দেন। অতিথিবৃন্দ বিব্রত অবস্থায় পড়লেও সম্মেলন চলাকালীন সময়ে এ বিষয়ে তারা পারভীনের সাথে কোন কথা বলেননি। পরবর্তীতে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের নেতাকর্মিরা আবারও বিষয়টি যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ রাষ্ট্রদূতকে অবগত করেন। পারভীনের দেশের বাড়ি বৃহত্তর কুমিল্লা জেলার চাঁদপুরে বলা জানা গেছে।
পারভীন পাটোয়ারী শাড়ির আঁচলে হাঁটুর নিচে বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে জনসম্মুখে ঘুরে বেড়ানোর ধৃষ্টতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিসহ অনেকেই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এ ঘটনায় জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধুর ছবিযুক্ত শাড়ি পরার কারণ কি? মেরিল্যান্ডে জিয়াউর রহমান ওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আপনার সংশ্লিষ্টতা দেখা গেছে, গত ৪ নভেম্বর রাতে পারভীন পাটোয়ারীকে তার মুঠোফোনে বার্তা পাঠিয়ে এমন প্রশ্ন করা হলে তিনি গত এক সপ্তাহেও কোন সঠিক উত্তর দেননি।
উল্লেখ্য, ৩৫তম ফোবানা সম্মেলনের নাম করে গত ২ বছর ধরে আহবায়ক জি আই রাসেল, সদস্য সচিব শিব্বির আহমেদ ও সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী দেশ ও বিদেশে পৃষ্টপোষকতার নামে ব্যাপকহারে চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠানের প্রথম দিন থেকেই জি আই রাসেল ও শিব্বির আহমেদ শিল্পীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, চুক্তি মোতাবেক তাদের সঠিক অর্থ প্রদান না করা, হোটেলে থাকের ব্যবস্থা ও পুরুস্কার প্রদানের নামে পৃষ্ঠপোষকদের সাথে নানা ধরণের প্রতারণা করেন। ফলে শুক্র ও শনিবার অনুষ্ঠান দেখার পর রবিবারের অনুষ্ঠানে উপভোগ না করেই হোটেলে ছেড়ে অধিকাংশ অতিথি ঘরে ফিরে যান।
এবারের ৩৫তম ফোবানা সম্মেলনে আরএমসি আইনজীবী অফিসের সাবেক সিনিয়র আইন সহকারী নাসরিন আহমেদ গোল্ড স্পন্সর হিসেবে ১০ হাজার ডলার দিয়েছিলেন আয়োজকদের, কিন্তু সম্মেলনে গিয়ে চরমভাবে বিব্রত অবস্থায় পড়েছেন। প্রতিশ্রুতি মোতাবেক কেউ তাকে কোন সহযোগিতা করেন নাই। সেখান থেকে ফিরে তিনি তওবা করে বলেছেন ভবিষ্যতে আর কখনও ফোবানা সম্মেলনে কোন আর্থি সহযোগিতা করবেন না। তাই তিনি নিজের ফেসবুকে স্টাটাসে বলেন ঘুরে এলাম, দেখে এলাম ৩৫তম ফোবানা ছ্যাঁচোর বাটপারদের সম্মেলন- ফোবানার নামে অনৈতিক ব্যবসা, শিল্পীদের নিয়ে অসম্মান, মদখোরদের মাতলামি, ফোর স্টার হোটেলকে সেভেন স্টার হোটেল বলে চালিয়ে দেয়া, স্পন্সরদের নিম্মমানের রুম প্রদান, পুরস্কার প্রদানের নামে চাদাবাজি করা, আদম ব্যবসা। এ ধরনের বর্নচোরা সংগঠনে স্পন্সর করে নিজেকে অপরাধী মনে হচ্ছে। ভবিষ্যতে নিজেকে সরিয়ে রাখার জন্য তওবা করলাম।
উল্লেখ্য, ফোবানার নামে আদায়কৃত অর্থের বেশির ভাগই আহবায়ক জি আই রাসেল, সদস্য সচিব শিব্বির আহমেদ পকেটস্থ করেছেন বলে সংশ্লিষ্টরা অনেকেই ধারনা করছেন। শুধু তাই নয় এবারের ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশ থেকে আদম আমদানির জন্য লবিং করতে বেশ কয়েকদফা বাংলাদেশ পাড়ি জমান আহবায়ক জি আই রাসেল, সদস্য সচিব শিব্বির আহমেদ ও ফোবানা সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। মোটা অংকের বিনিময়ে এবারে ৩৫তম ফোবানায় প্রায় ৬/৭ জন আদম নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে। এদের মধ্যে ২ জন ব্যাংক কর্মচারি রয়েছেন। এছাড়া আরও ৪/৫ জনকে সহযোগি শিল্পী হিসেবে নিয়ে আসেন বলে জানা গেছে।
Post Views: 560

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
3

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

by admin
September 19, 2026
0
5

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী...

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

by admin
September 16, 2026
0
21

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। ডিজেলটি দিনাজপুরের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d