Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

শিক্ষকদের কর্মবিরতি : প্রাপ্তি, অধিকার এবং বঞ্চনা

admin by admin
October 3, 2023
in বিশেষ সংবাদ, মতামত, শিক্ষা
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্লাসরুমের ডায়াসে কোমলমতি শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে স্বপ্ন বিলানো মানুষগুলোকে চিরাচরিত চরিত্র থেকে আজ বিরত থাকতে হচ্ছে। আহ্লাদে নয় বাধ্য হয়ে। শিক্ষকরাই যেখানে চরমভাবে অস্তিত্ব সংকটে ভূগছেন সেখানে উন্নত শিরে আরেকটি প্রজন্মকে বড় হওয়ার দীক্ষা দেয়া দুরূহ বটে। দীর্ঘদিনের নানাবিধ প্রবঞ্চনা, শিক্ষা ক্যাডারকে কেন্দ্র করে উদ্ভূত অশনি সংকেত সর্বোপরি রাষ্ট্র কর্তৃক শিক্ষকদের সম্মানকে হেয় করে রাখার প্রবনতাই শিক্ষকদেরকে কর্মবিরতি পালন করতে বাধ্য করছে। অথচ অধিকার আদায়ের দাবিতেশিক্ষকরা কারো কাছে ধন্যা দেবে সেই পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য ছিল না।

আজ উপায়ন্তরহীন হয়ে বিসিএস শিক্ষা পরিবারের ঐকমত্যে যে ক্ষোভের প্রতিফলন হয়েছে, তাতে আজকের কর্মবিরতিই শেষ কর্মবিরতি হচ্ছে না; যদি না রাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির বার্তা বুঝতে অক্ষমতা দেখায়। আন্দোলনরত শিক্ষকদেরমেসেজটি বোধহয় এরকম, ‌হয় এবার মানতে হবে, নয়ত ভাঙতে হবে।

ডাক্তারদের কর্মবিরতির মত শিক্ষকদের কর্মবিরতি রাতারাতি রাষ্ট্রকে প্রভাবিত করবে না বটে তবে সারা দেশের সকল সরকারি কলেজ, শিক্ষাবোর্ড, মাউশি এবং নায়েমে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২রা অক্টোবরের কর্মবিরতি প্রকট বৈষম্যের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক দলগুলোর কর্মসূচীর মত শিক্ষকদের কর্মবিরতি জনসাধারণকে ভোগান্তিতে ফেলবে না বটে কিন্তু শিক্ষা ক্যাডারের সাথে অন্যান্য ক্যাডারের বৈষম্য, যোগ্যতাধারীদের সময়মত পদোন্নতি না দেয়া, প্রধানমন্ত্রীর আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশ উপেক্ষা করা, অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীতকরণের দীর্ঘদিনের দাবি মেনে না নেয়া, শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের পদসমূহে পদায়ন থেকে শিক্ষা ক্যাডারের সদস্যদের বঞ্চিত করাসহ বিভিন্ন দাবীতে সারাদেশের সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি, গোটা দেশের শিক্ষক সমাজের সেই কর্মসূচীতে সমর্থন জ্ঞাপন নীতিনির্ধারকদের শিক্ষার প্রতি ঔদাসীন্যকে চপেটাঘাত করবে।

শিক্ষকদের চলমান আন্দোলনে অর্থসংক্রান্ত দাবী আদায়ের কোন দফা নাই, যাতে রাষ্ট্র বিব্রত হতে পারে। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ দীর্ঘদিন যাবৎ যেভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে অস্তিত্ব সংকটে ভূগছে তা রাষ্ট্রীয় প্রগতির ইতিবাচক দিক নয়। শিক্ষকদের প্রতি অসম্মানের এ অচলায়তন ভেঙ্গে সম্মানের আসনে আসীন করতে হবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষকদেরকে সম্মান দেখানো রাষ্ট্রের যেমন নৈতিক দায়িত্ব তেমিন প্রজন্মের পরে প্রজন্মকে মাথা তুলে দাঁড়াবার ভিত রচনার করার জন্যই শিক্ষকদেরকে
তাদের প্রাপ্য অধিকার এবং সুযোগ-সুবিধা দিয়ে সন্তুষ্ট রাখতে হবে। সম্ভবত রাষ্ট্র একমত হবে যে, শিক্ষক পরিষদের ব্যানারে যে কর্মবিরতি হচ্ছে তা রাষ্ট্রকে জিম্মি করা নয় বরং শিক্ষকদের প্রাপ্যের প্রতি ধারাবাহিক অবজ্ঞা, অনিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষকদের অধিকার প্রদানে কৃপণতা দেখানো, সামাজিকভাবে শিক্ষকদেরকে পদে পদে সম্মানহানী করা হয়েছে। এমনকি শিক্ষা ক্যাডারের সদস্যরা তাদের বিসিএস ব্যাচমেটদের সামনেও সম্মানের সাথে দাঁড়াতে পারছে না। একই ব্যাচে চাকুরি পেয়ে শিক্ষার একজন সহযোগী অধ্যাপকে থেকে যাচ্ছে
দীর্ঘকাল এবং তার ব্যাচমেট উপসচিব কিংবা পুলিশ সুপারের দায়িত্ব পালনের শেষ ধাপে উপনীত হচ্ছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিক অন্যতম অনুষঙ্গ। স্মার্ট নাগরিক তৈরিতে গোটা শিক্ষা ব্যবস্থাকেই স্মার্ট প্লাটফর্মে দাঁড় করাতে হবে। কলেজসমূহে অপ্রতুল পদ, কর্মরত মেধাবী শিক্ষকদেরকে ধরে রাখার পরিবেশ না থাকায় রোজ ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যেখানে তিনটি পদ থাকা উচিত ক্ষেত্র বিশেষ সেখানে পদ আছে একটি। অত্যন্ত আশ্চর্যের যে, সেই একটি পদও ক্ষেত্রেবিশেষ শূন্য।

কাজেই এটা অন্তত যৌক্তিক মনে করা হচ্ছে, প্রয়োজনীয় সংখ্যক পদ সৃজনের মাধ্যমে শূন্যপদসময় পূরণ করে স্মার্ট বাংলাদেশের পিলারসমূহকে মজবুঁত করতে হবে। যেখানে ন্যায্য অধিকার বঞ্চিত হয়ে শিক্ষকগণ কর্মবিরতিতে গেছেন সেখানে শিক্ষকতাকে আকর্ষণীয় করার দাবী না তুললেই পারি! কিন্তু শিক্ষা যেহেতু মৌলিক অধিকার এবং একটি জাতিকে দাঁড় করানোর জন্য শিক্ষাই মূল হাতিয়ার সেহেতু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিক্ষকতার পেশাকে আকর্ষণীয় করে তোলা। মেরুদন্ড যদি নড়বড়ে হয়, সে জাতি বড় বড় স্বপ্ন
বুননের ক্ষমতা থাকবে না। সুতরাং শিক্ষকদের ন্যায্য দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেয়া আবশ্যক।

রাষ্ট্র এগিয়ে এসে শিক্ষক প্রতিনিধিদের দাবীসমূহ নিয়ে আলোচনা করলে সেটা অত্যন্ত মঙ্গলজনক হবে। যে শিক্ষক সমাজ সারা দেশের শিক্ষার্থীদের জ্ঞান বিলিয়ে কনভিন্স করেন সেই শিক্ষকদের দাবীসমূহ অযৌক্তিক সেটা মনে করলে কর্তৃপক্ষ ভুল করবে। শুধু শিক্ষকদের সম্মান করেই আজ চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়া বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। শিক্ষকরা যদি উন্নত-সম্মৃদ্ধ জীবন-যাপন থেকে বঞ্চিত হয় তবে বাংলাদেশের উন্নত-সম্মৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন সুদূঢ় পরাহত হবে।

এদেশের লাখ লাখ শিক্ষার্থী, তাদের অভিভাবকরা মনে করে, শিক্ষকরা সম্মানিত থাকুক। মানসিকভাবে প্রশান্তিতে থাকা শিক্ষকগণই শান্তিকামী জনগোষ্ঠী তৈরি করতে পারে। রাষ্ট্রও নিশ্চয়ই সচেতনভাবে শিক্ষার প্রগতিতে প্রতিবন্ধকতা দেখাবে না। আমলাতন্ত্রের ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হয়ে সবাই মিলে আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করবো-সেই অঙ্গীকারে আবদ্ধ হতে হলে যার যার অধিকার
তাকে ফিরিয়ে দিতে হবে। সেই পদযাত্রায় সর্বাগ্রে বিবেচনা করতে হবে জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে।

কেননা যারা জাতির ক্ষতসমূহ মেরামত করবেন সেই তারাই যদি গভীর ক্ষতিত পতিত হন তবে সে দৃষ্টান্ত মোটেই সুখকর নয়। শিক্ষক সমাজকে হতাশায় নিমজ্জিত রেখে জাতীয় মুক্তি অসম্ভব। শিক্ষকদের স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্র যে পথে হাঁটতে চায় সে পথ সুগম হবে না। হয়ত তাদের কায়েমী স্বার্থও পূরণ হবে না বরং তিক্ততা বাড়বে। কর্তৃপক্ষ যদি মনে করে, পদে পদে অধিকার বঞ্চিত করে শিক্ষকদেরকে আঘাত করা হবে তবে সে পথ কোন পক্ষের জন্যই সুফল আনবে না।

শিক্ষকরা ব্যানার নিয়ে রাস্তায় মিছিল করুক, পথ আটকিয়ে অবস্থান করুক, কলেজের গেটে তালা লাগুক-সেই দৃশ্য যেমন শিক্ষকদের জন্য শোভনীয় নয় তেমনি রাষ্ট্রের জন্যও সেটি স্বস্তিদায়ক হবে না। শিক্ষকতার সৌন্দর্যের কারনেই শিক্ষকগণ চিরকাল পেশীশক্তিহীন। তবে মন ও মননের সৌন্দর্যে, চিত্তের মাধুর্যে শিক্ষকদের সমকক্ষ আর কেউ নাই।

কর্তৃপক্ষের অবিলম্বে সুমতি হোক। আশা করছি, কর্তৃপক্ষের শুভবুদ্ধির মাধ্যমে আজকের কর্মবিরতি শেষেই শিক্ষকরা স্থায়ীভাবে শ্রেণীকক্ষে ফিরতে পারবেন। শিক্ষকতা পেশার সাথে ক্লাস থেকে বিরত থাকা, আন্দোলন-সংগ্রাম করা, কারো কাছে নত মস্তকে দাঁড়িয়ে থাকা-এসব ইতিবাচক ইঙ্গিত বহন করে না। সুতরাং শিক্ষকগণকে শ্রেণিপক্ষে ফেরার আশ্বাস দেয়া হোক।

রাজু আহমেদ।কলামিষ্ট।
raju69alive@gmail.com

Views: 454

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

by admin
October 18, 2026
0
16

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব আমরা’—কথাগুলো বলতে বলতে নির্বাক হয়ে যান মো. জিয়াদুল কবির ও কাজল...

সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি। কলমে: #এস এম আবদুল বারেক।

সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি। কলমে: #এস এম আবদুল বারেক।

by admin
October 18, 2026
0
10

তারিখ: ১৮ই অক্টোবর ২০২৬ - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি। #ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা...

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ

by admin
October 18, 2026
0
4

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারীসহ সাব রেজিস্টারের বিরুদ্ধে দলিল ও নকল...

বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

by admin
October 18, 2026
0
129

অত্যন্ত ভুল পদক্ষেপ নিয়ে ফেললেন নেহা-বোরা,ঘোষণা করে বসলেন: 'তাদের এই আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশের জেন-জি'!!! মুশকিলটা হচ্ছে, বাংলাদেশের তথাকথিত 'জুলাই-আন্দোলনকে' যারা...

একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন। 

একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন। 

by admin
October 18, 2026
0
18

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে ‘আজাদী না গোলামী’, ‘দিল্লি না ঢাকা’ ও ‘ইনকিলাব’-এর মতো স্লোগান ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এসব...

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

by admin
October 17, 2026
0
16

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ October 18, 2026
  • ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি October 18, 2026
  • টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা October 18, 2026
  • কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ October 18, 2026
  • নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” October 18, 2026
  • কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী। October 18, 2026
  • মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র October 18, 2026
  • বদলগাছীতে ওসির সভা বর্জনে প্রপাগান্ডা ও অপসাংবাদিকতার অভিযোগ October 18, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল October 18, 2026
  • ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! October 18, 2026
  • প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ October 18, 2026
  • সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি। কলমে: #এস এম আবদুল বারেক। October 18, 2026
  • ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন: বুড়িচংয়ের কৃতি সন্তান ডা. মো. জাহিদ হাসানের সাফল্যের গল্প October 18, 2026
  • সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ October 18, 2026
  • বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা বন্ধ না হলে এবং মেজর(অবঃ)আকতারুজ্জামান রজ্ঞনের মুক্তি না দিলে শাটডাউনের হুমকি প্রবাসী নাগরিক সমাজের October 18, 2026
  • মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী October 18, 2026
  • রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা October 18, 2026
  • রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার October 18, 2026
  • * দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’ October 18, 2026
  • রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার October 18, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে October 18, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা October 18, 2026
  • রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায় সনাতনীদের পূজোর বস্ত্র বিতরন October 18, 2026
  • কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান October 18, 2026
  • গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ October 18, 2026
  • শ্রী শুভঙ্কর সরকার, সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি : October 18, 2026
  • শাহজালালে দেখা যাবে লাগেজের গতিবিধি, বসেছে সিসি ক্যামেরা ও মনিটর October 18, 2026
  • মন্ত্রিসভায় উঠছে আজ সচিবালয় যাচ্ছে আগারগাঁও, পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম October 18, 2026
  • সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী October 18, 2026
  • বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন: October 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

      দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

      October 18, 2026
      ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

      ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

      October 18, 2026
      টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

      টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d