Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

শিক্ষার বিকাশে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

admin by admin
August 20, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

জসীমউদ্দীন ইতি

শিক্ষক হলেন এমন একজন ব্যক্তি যিনি নতুন প্রজন্মের কাছে যুগ যুগান্তরে সঞ্চিত যাবতীয় মূল্যবান সাফল্য হস্তান্তরিত করেন কিন্তু কুসংস্কার, দোষ ও অজ্ঞতাকে ওদের হাতে তুলে দেন না।

সমাজতান্ত্রিক সোভিয়েতের প্রথম শিক্ষামন্ত্রী শিক্ষকদের এমন ভাবতেন। শিক্ষকদের কাছে সারাবিশ্বের মানুষের মতো আমাদেরও চাহিদা তারা নতুন প্রজন্মকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবেন। আমাদের জাতীয় শিক্ষানীতিতে ‘দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে সৃজনশীল, প্রয়োগমুখী ও উত্পাদন সহায়ক করে তোলা, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা প্রদান করা’-কে শিক্ষার অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। আমাদের শিক্ষক সমাজ জাতির এ প্রত্যাশা পূরণে প্রচেষ্টারত। কিন্তু শিক্ষক সমাজের প্রচেষ্টাকে নিয়ে সমাজে নানামত রয়েছে। সভ্যতার এবং শিক্ষার বিকাশে শিক্ষক হলেন কারিগড়।তাই কারিগড় দক্ষ এবং মানবিক না হলে শিক্ষা এবং সভ্যতার বিকাশ মুখ থুবরে পড়বে। আমরা যখন আমাদের শিক্ষা এবং শিক্ষকদের চিত্র দেখি তখন সেখানে দুর্ভিক্ষের ছবি ভেসে আসে। আমি লজ্জিত যখন দেখি আমাদের দেশে শিক্ষকদের সামাজিক মর্যাদা নেই, স্বতন্ত্র বেতন স্কেল নেই, শিক্ষকদের মধ্যে গবেষণার কোন আগ্রহ নেই। যখন দেখি মেধাবীরা শিক্ষকতা পেশাকে পাস কাটিয়ে যায়, শিক্ষকদের মধ্যে শ্রেণি বৈষম্য চরম আকার ধারণ করেছে আবার শিক্ষকরাই নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন, শ্রেণি বিভাজন করছেন, ছাত্রদের শোষণ করছেন, শিক্ষক নৈতিকতার মানদন্ড হারিয়ে ব্যক্তি স্বার্থকে অধিক প্রাধন্য দিচ্ছেন, দায়বদ্ধতার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক করে গড়ে তুলছেন। শিক্ষকদের বাহ্যিক আচরণ দেখে মনে হয় শিক্ষকরা নামধারী শিক্ষক হতে বেশি পছন্দ করছেন।

শিক্ষকদের আচরণে আজ দেখা যায় অনীহা, দায়িত্বহীনতা, পেশাগত অনাগ্রহ। অনেকে আবার শিক্ষার্থীদের শোষণের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করতে চান—কখনো কোচিং বাণিজ্যের মাধ্যমে, কখনো রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে। এ চিত্র শিক্ষক নামক পবিত্র পরিচয়ের অপমান এবং জাতির ভবিষ্যৎ ধ্বংসের রূপরেখা। শিক্ষকদের কিছু কিছু শিক্ষক আছেন যারা তাদের মৌলিক কাজের চেয়ে ব্যক্তিগত কাজের প্রতি অধিক মনোযোগী। আমরা ভুলে যাচ্ছি, শিক্ষকতা শুধু একটি পেশা নয়—এটি একটি ব্রত, একটি দায়িত্ব, একটি নৈতিক অঙ্গীকার। যদি শিক্ষকরাই নৈতিকতা বিসর্জন দেন, তবে শিক্ষার্থীরা কোথা থেকে শিখবে আদর্শ? যদি শিক্ষক সমাজই বিভাজনের ধারক হয়ে ওঠে, তবে ঐক্যবদ্ধ ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন আমরা কিভাবে দেখব? শিক্ষকদের মানসিকতা ও নৈতিকতা পুনর্গঠন করতে হবে। শিক্ষক হতে হলে আগে মানুষ হতে হবে—এটা যেন প্রতিটি শিক্ষকের অন্তরে প্রোথিত থাকে। শিক্ষকতার মানোন্নয়নে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ, নৈতিকতা ও মানবিকতা বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করতে হবে।আমরা চাই, শিক্ষক হবেন একজন আলোকবর্তিকা—যিনি নিজের আলোয় শিক্ষার্থীর পথ আলোকিত করবেন। শিক্ষক হোন অনুপ্রেরণার উৎস, দায়িত্ববোধের প্রতীক, এবং মানবিক গুণাবলির মূর্ত প্রতিচ্ছবি। এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি নৈতিক সংকটের মুখে পড়বে—যেখানে শিক্ষকতা হবে শুধু চাকরি, আর শিক্ষা হবে শুধু পরীক্ষায় পাস করার মাধ্যম। এভাবে জাতি গঠনের স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।এই সংকট কেবল শিক্ষা ব্যবস্থার নয়, এটি আমাদের সামগ্রিক সমাজব্যবস্থার নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। শিক্ষকরা যখন নিজেরাই নিজেদের মধ্যে শ্রেণি বিভাজন, প্রতিযোগিতা, দলাদলি, এবং পদলিপ্সায় লিপ্ত হন—তখন শিক্ষার্থীরা শিখে নেয়, আদর্শ নয়, ব্যক্তিস্বার্থই সবচেয়ে বড়। এর ফলে তৈরি হয় এক আত্মকেন্দ্রিক ও মূল্যবোধশূন্য প্রজন্ম, যারা সমাজে ইতিবাচক পরিবর্তনের বদলে কেবল সুবিধাবাদে অভ্যস্ত হয়ে ওঠে। শিক্ষা কোনো যন্ত্রগত প্রক্রিয়া নয়, এটি একটি আদর্শগত আন্দোলন। আর এই আন্দোলনের পুরোভাগে থাকেন শিক্ষক। যদি তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হন, তবে পুরো জাতিই পথ হারায়। তাই প্রয়োজন শিক্ষককে পুনরায় ‘জাতি গঠনের কারিগর’ হিসেবে গড়ে তোলা—নেতৃত্ব, নৈতিকতা, এবং মানবিকতার মূর্ত প্রতিচ্ছবি হিসেবে। এমন চিত্র আমাদের ভাবতে বাধ্য করে—আমরা আদৌ একটি শিক্ষিত জাতি গঠনের পথে রয়েছি তো? যদি শিক্ষকেরাই নিজস্ব সুবিধা ও স্বার্থ নিয়ে বিভক্ত থাকেন, তবে শিক্ষার্থীদের মধ্যে একতা, মানবতা ও নৈতিকতা কীভাবে গড়ে উঠবে? শিক্ষা তখনই ফলপ্রসূ, যখন তা শুধু তথ্য নয়, আদর্শও দেয়; আর আদর্শ গড়ার প্রথম শর্ত হলো আদর্শ শিক্ষক।

দীর্ঘ দিনের রাজনৈকিত সংকট , রাজনৈতিক দূবৃত্তায়ন এবং আত্মকেন্দ্রিক ব্যক্তি চিন্তার লালন ও পরিচর্চার কারণেই আজকে শিক্ষা ও শিক্ষকদের নিয়ে এই গভীর সংকটের সৃষ্টি। এ অবস্থার পরিবর্তনে আমাদের সম্মিলিত উদ্যোগ দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শিক্ষা ব্যবস্থায় একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা—যেখানে শিক্ষকের সাফল্য ও ব্যর্থতা উভয়ই মূল্যায়নের আওতায় আসবে। শিক্ষার মানোন্নয়ন তখনই সম্ভব, যখন শিক্ষক হবেন গর্বের প্রতীক, শ্রদ্ধার পাত্র এবং নৈতিকতার আলোকবর্তিকা। শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে সমাজের প্রতিটি স্তরে। নীতিনৈতিকতা, জবাবদিহিতা ও শিক্ষার প্রতি আন্তরিক ভালোবাসাই হতে পারে একটি সুস্থ শিক্ষক সমাজের ভিত্তি। আর এই ভিত্তির উপরেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও সভ্য জাতি। তবে এই সংকট কাটিয়ে ওঠা অসম্ভব নয়—যদি আমরা চিহ্নিত সমস্যাগুলোর গভীরে গিয়ে সমাধানমূলক দিকগুলো বিবেচনায় নেই।

প্রথমত, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধারে। একজন শিক্ষক যেন শুধুমাত্র গরিবের পেশাজীবী হয়ে না
থাকেন, তার জন্য প্রয়োজন স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ এবং টেকসই বেতন কাঠামো, যা তাঁকে অন্য পেশার সঙ্গে প্রতিযোগিতায় রাখতে সক্ষম। যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।

দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগে কঠোর মানদণ্ড প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত যোগ্য ও আদর্শবান ব্যক্তিরাই শিক্ষার দায়িত্ব পান। শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে বাধ্যতামূলক প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে, যেখানে শুধু পাঠদানের দক্ষতা নয়, নৈতিকতা, নেতৃত্ব ও সমাজিক দায়িত্ববোধ থাকবে মূল্যায়নের কেন্দ্রবিন্দুতে। প্রশিক্ষণ কেবল ‘ফর্মালিটিতে’ সীমাবদ্ধ থাকলে চলবে না—তা হতে হবে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী।

তৃতীয়ত, শিক্ষকদের নিজস্ব সংগঠন ও প্রশাসনের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঐক্য গড়ে তুলতে হবে। শিক্ষকরা যদি নিজেরা নিজেদের সম্মান না করেন, শ্রেণিবৈষম্য, দলাদলি আর অভ্যন্তরীণ হিংস্রতায় নিজেদের ক্ষয় না রোখেন—তবে বাইরে থেকে কেউ মর্যাদা দেবে না। পেশাগত শৃঙ্খলা ও সততা ধরে রাখার জন্য তাদের নিজেদের ভেতরেই আত্মসমালোচনার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষক সমাজের মধ্যে একতা, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে—যাতে তারা বিভাজনের পথ পরিহার করে সহযোগিতার পরিবেশে শিক্ষার্থী গঠনে আত্মনিয়োগ করতে পারেন।

চতুর্থত, শিক্ষক প্রশিক্ষণকে সময়োপযোগী, বাস্তবভিত্তিক এবং নৈতিকতা-কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। শুধু পাঠদানের দক্ষতা নয়, একজন শিক্ষককে হতে হবে নৈতিক আদর্শ, নেতৃত্বগুণ এবং সহানুভূতির প্রতীক। শিক্ষকদের শিক্ষার্থী-কেন্দ্রিক মানসিকতা গড়ে তুলতে হবে, যেখানে ছাত্র কেবল একজন নম্বর অর্জনকারী নয়, বরং একজন মানবিক ও নৈতিক মানুষ হয়ে গড়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষকের আচরণ, কথাবার্তা, এবং মূল্যবোধ হবে শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য আদর্শ। শিক্ষা এবং শিক্ষকদেরএই সংকট সমাধান খুব বেশি কষ্ঠসাধ্য বিষয় নয়। এখানে রাষ্ট্রের স্বদিচ্ছায় যথেষ্ট এবং সেই স্বদিচ্ছা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিৎ করা। পর্যাপ্ত বাজেট বরাদ্ধ করা এবং তার সদ্ব্যবহার নিশ্চিত করা।

সবশেষে, শিক্ষা প্রশাসন ও নীতিনির্ধারকদের উচিত শিক্ষা ব্যবস্থায় দলীয়করণ বন্ধ করা। শিক্ষক যেন রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠেন, বরং শিক্ষক হয়ে উঠবেন জাতি গঠনের আদর্শ ও নিরপেক্ষ দিশারী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে শিক্ষার উপযোগী, শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শ চর্চার কেন্দ্র হিসেবে। আমরা যদি সত্যিই একটি সভ্য, মানবিক ও উন্নত জাতি গড়তে চাই, তাহলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আর সেই সংস্কারের শুরুটা হতে হবে শিক্ষককে কেন্দ্র করে—কারণ শিক্ষকই শিক্ষার প্রাণ।

সাংবাদিক

 

 

Views: 137

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
21

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
11

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

by admin
October 14, 2026
0
13

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা ✍️ কলমেঃ এস এম আবদুল বারেক (লেখক/প্রাবন্ধিক) - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি আল্লাহ তোমার প্রেমের...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
7

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

by admin
October 14, 2026
0
7

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
79

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

      মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

      October 14, 2026
      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      October 14, 2026
      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d