শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেয়েছেন বগুড়ার শিবগঞ্জের ৭ তরুণ-তরুণী। চাকুরী হলো উপজেলার অভিরামপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাজমুল হাসান, জগন্নাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে আল মাহমুদ ও গাংনগর দহপাড়া এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আবু জার গিফারী, মানকৈর গ্রামের মোতাসিন আলীর ছেলে গোলাম রব্বানী, শব্দলদীঘী গ্রামের আজমল হোসেনের ছেলে শাহিনুর আলম ও হুদাবালা এলাকার তোজাম আলী মন্ডলের মেয়ে রিতা আক্তার, বুড়িগঞ্জ রাজারগাড়ি এলাকার মুসা সরকারের ছেলে সাকিব সরকার। মঙ্গলবার বেলা ১১টায় শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথি শিবগঞ্জ উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, দেউলী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলাম প্রমূখ। এসময় অনূভুতি জানাতে এসে আবেগপ্লাবুত হয়ে পড়েন নিয়োগ প্রাপ্তরা। হুদাবালা এলাকার তোজাম আলী মন্ডলের মেয়ে রিতা আক্তার অনুভূতি ব্যক্ত করতে এসে বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। আমার বাবা মা খুব কষ্ট করে আমার পড়াশুনার খরচ যুগিয়েছেন। আমি কল্পনাও করতে পারিনি মাত্র ১২০ টাকা খরচ করে চাকরি পাবো।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







