টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর উদ্যোগে ৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধা সন্তানদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ২৪ তম ট্র্যাব-বিজয় দিবস সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। বঙ্গবন্ধুর প্রধানতম আদর্শ হচ্ছে জনসেবা করা। তিনি সকলকে সামর্থ অনুযায়ী অসহায়কে সহায়তা করার আহ্বান জানান।
বাংলা একাডেমির চেয়ারম্যান দেশবরেণ্য কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান অ্যালাইন্সের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান সাঈদুল হাসান, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর কামাল ও মাদক প্রতিরোধ নিউজের সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্র্যাব’র সাধারণ সম্পাদক সহৃদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ট্র্যাব’র সভাপতি কাদের মনসুর।
কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন বলেন, স্বাধীনতাকে সার্থক ও অর্থবহ করতে পারস্পারিক কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। তিনি সকলকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।







