মিরসরাই প্রতিনিধি
দৃষ্টি, বাক, বুদ্ধি, শারিরিক, শ্রবণ ও মানসিক অর্ধশত প্রতিবন্ধীদের
মুখে হাসি ফুটালো মিরসরাই উপজেলায় স্বল্পসময়ে আলোচিত
স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। পাহাড়ী এলাকায় দারিদ্রতার সাথে
যুদ্ধ করে এসব প্রতিবন্ধীরা জীবন যাপন করছেন। ‘এক টুকরো শীতের
কাপড় নেই যার সে বুঝে শীতের কষ্ট’-এই শ্লোগান ধারণ করে
প্রতিবন্ধীদের মাঝে শান্তিনীড়ের ধারাবাহিক কার্য্যক্রমের অংশ
হিসেবে শুক্রবার সকালে কম্বল বিতরণ করা হয় খৈয়াছড়ার নাপিত্তাছড়া
এলাকায়।
সংগঠনের সভাপতি আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এবং সমাজকল্যাণ
সম্পাদক শওকত হোসেনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন
শান্তিনীড়ের পৃষ্ঠপোষক ফয়সাল ভূঁইয়া রাজীব, সিনিয়র সহ-সভাপতি
নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক
মৃদুল দাশ, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক আজিম
উদ্দিন, সাংবাদিক এম আনোয়ার হোসেন, মিরসরাই প্রতিবন্ধী
ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন, শান্তিনীড় সদস্য
আবু বকর ছিদ্দিক রিশাত, আবু সাইদ, সাগর প্রমুখ।
শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন জানান, বরাবরের মত অন্যান্য
সামাজিক কর্মকান্ডের পাশাপাশি শান্তিনীড় শীতার্তদের মাঝে কম্বল
বিতরণ করে, যা ধারাবাহিকভাবে ১১ বছর চলমান রয়েছে।|
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








