Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

শূন্যপদে দ্রুত নিয়োগ ও নিয়মিত পদোন্নতিসহ ৩৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর

admin by admin
May 26, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ পরিহার, শূন্যপদে দ্রুত নিয়োগ, নিয়মিত পদোন্নতি, দ্রুত বৈদেশিক মুদ্রার অযথা ব্যয় না করা, অতিদারিদ্রের হার শূন্যে নামিয়ে আনা, প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতাকে অতিক্রম করে সংবেদনশীল ও জনমুখী প্রশাসন গড়ে তোলাসহ ৩৫টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান সরকারের প্রথম সচিব সভায় প্রধানমন্ত্রীর দেওয়া এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের জোর তাগাদা দেওয়া হয়েছে।

গত ৭ মার্চ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম চিহ্নিত করে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পরিবীক্ষণ করতে হবে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি স্তম্ভ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ গঠন নিশ্চিত করতে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের করণীয় চিহ্নিত করে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে।

জাতীয় সংসদের কার্যক্রম যথাযথভাবে সহায়তা করতে হবে। আইন-প্রণয়ন পদ্ধতি ও সংসদের কার্যপ্রণালী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর যথাযথভাবে সহায়তা করতে হবে। প্রশ্নোত্তর পূর্বে সংসদের মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

মূল্যস্ফীতি হ্রাসে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। মূল্যস্ফীতির হার যেন প্রবৃদ্ধির হারের নিচে থাকে সে লক্ষ্যে সমম্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ও বাজার ব্যবস্থা নিয়মিত পরিবীক্ষণ করতে হবে। সমন্বিতভাবে এ বিষয়ে কাজ করতে হবে। পণ্য পরিবহনের পথে চাঁদাবাজি বন্ধের দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধিকল্পে করজাল (ট্যাক্স নেট) সম্প্রসারণ করতে হবে। কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

বিভিন্ন স্থলবন্দর ও সমুদ্রবন্দরগুলোকে অটোমেশন করতে হবে। কর-ভ্যাট-শুল্ক ফাঁকি দেওয়ার সব ধরনের অপচেষ্টা বন্ধ করতে হবে।

বিনিয়োগ বাড়ানোর অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের যেন সহযোগিতার অভাবে ফেরত না যায় তাও নিশ্চিত করতে হবে। বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা ও কোনো প্রতিকূলতা থাকলে তা দ্রুত দূর করতে হবে।

সরকারি ব্যয়ে মিতব্যয়ী হতে হবে। বৈদেশিক মুদ্রা যেন অযথা ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

যে-সব প্রকল্প অল্প ব্যয় করলেই শেষ হয়ে যাবে সেগুলো দ্রুত বরাদ্দ দিয়ে বাস্তবায়ন কাজ শেষ করতে হবে।

উন্নয়ন অর্থ কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়। সাধারণ মানুষের জীবনমান উন্নত হওয়াই হলো প্রকৃত উন্নয়ন। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের কতটা উপকারে আসবে বা কী সুফল পাওয়া যাবে তা বিবেচনায় নিতে হবে। এছাড়া প্রকল্প থেকে কখন সুফল আসবে তাও বিবেচনায় রাখতে হবে। প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ পরিহার করতে হবে। অহেতুক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা যাবে না।

যে-সব অবকাঠামো তৈরি হয়েছে বা যে-সব উন্নয়ন সাধিত হয়েছে সেগুলো যেন টেকসই হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অতিদারিদ্রের হার শূন্যে নামিয়ে আনতে হবে।

আশ্রয়ণ প্রকল্পে যাদের ঘর দেওয়া হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আসবাবপত্র, পাটজাত দ্রব্য, চামড়া, হস্ত/কারুশিল্পকে গার্মেন্টসের মতো সুযোগ-সুবিধা দিতে হবে।

রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজতে হবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পূর্ব-ইউরোপ, জাপান, কোরিয়াসহ বিভিন্ন অঞ্চল বা দেশে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

জুট জেনোম আবিষ্কার হওয়ায় পাটের বহুমুখী ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে পাটের বহুমুখী ব্যবহার এবং পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে।

খাদ্য উৎপাদন বাড়াতে হবে। অনাবাদি জমি চায়ের আওতায় আনতে হবে। বিশেষভাবে চরাঞ্চলে বাদাম, শষ্যসহ বিভিন্ন ফসল চাষ করতে হবে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে ভোজ্যতেলের আমদানি কমাতে হবে। মধ্যপ্রাচ্যে তিলের ব্যাপক চাহিদা রয়েছে। তিল চাষ বাড়াতে পারলে রপ্তানির সুযোগ পাওয়া যেতে পারে।

কোনো অবস্থাতেই তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। সেদিকে কর্মকর্তাদের নজর রাখতে হবে।

খাদ্য, সবজি ও অন্যান্য কৃষিজাত পণ্য সংরক্ষণ ব্যবস্থা করতে হবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে সহায়তা করতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। সেচযন্ত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযোজ্য ক্ষেত্রে শিল্পকারখানায় সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে।

কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সার্ভিস সেক্টরে সার্টিফিকেট কোর্সসহ মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যুগের পরিবর্তন ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

বইমেলাকে ক্রমান্বয়ে উপজেলা পর্যন্ত বিস্তৃত করতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। কিশোর গ্যাং ও ছিনতাই নিয়ন্ত্রণে প্রয়োজনে কমিটি গঠন করে ব্যবস্থা নিতে হবে। শিশু-কিশোররা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কিনা তা পরিবীক্ষণ করতে হবে।

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সাময়িক শাসনের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে যে ১৬টি আইন এখনও বিযুক্তিকরণ সম্পন্ন হয়নি সেগুলো দ্রুত বিযুক্তিকরণ করতে হবে।

শূন্যপদে নিয়োগের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। পদোন্নতির সময় নারী কর্মকর্তারা যেন অন্যায়ভাবে বঞ্চিত না হন সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে।

জলাধার সংরক্ষণ ও সংস্কার করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে বা অন্য কোনো কারণে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না।

সেচের কাজে ভূ-গর্ভস্থ পানির বদলে ভূ-পৃষ্ঠের পানি ব্যবহার বাড়াতে হবে।

সুনীল অর্থনীতির আওতায় সমন্বিতভাবে সমুদ্রের সম্পদ আহরণের ব্যবস্থা করতে হবে।

পর্যটন বিকাশে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। দুর্নীতি দমন শুধু দুর্নীতি দমন কমিশনের একার কাজ নয়। এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

সরকারি সব সেবা অনলাইনভিত্তিক করতে হবে।

প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতাকে অতিক্রম করে সংবেদনশীল ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে।

সচিবদের আত্মপ্রত্যয়ী, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে।

সচিব সভায় প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা ও সিদ্ধান্তসমূহের বিষয়ে সচিবদের ব্যক্তিগত মনোযোগ আকর্ষণ করে চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে আপনার মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়। সচিব সভা বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের চিঠি পাওয়ার পর তারা কার্যক্রম শুরু করেছেন জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর অনুশাসন ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তারা।

Post Views: 258

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
85

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d