Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home চাকরি

শূন্য থেকে কীভাবে নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ

admin by admin
March 13, 2022
in চাকরি, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
শূন্য থেকে কীভাবে নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি?
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে করোনা সংক্রমণের হার কমলেই। ২০২১ সালে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য প্রায় ১৩ লাখ চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। অর্থাৎ, একটি পদের জন্য ৪০ জন চাকরিপ্রত্যাশী প্রতিযোগিতা করবেন। আরও সহজভাবে বললে, গড়ে প্রতি ৪০ জনে ১ জন পাবেন কাঙ্ক্ষিত চাকরি।

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এতো জনের মাঝে আমার চাকরিটা কি পাওয়া সম্ভব?
কেউ কেউ ভাবতে পারেন, এতো জনের মাঝে এই চাকরিটা আমার হবেই না!
আবার কারও মনে এমন প্রশ্নও উঠতে পারে যে, এতো অল্প সময়ে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব?

আবার কেউ কেউ ভাবেন, যদি এতো অল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, তাহলে তা কীভাবে নেব? আমি তো এর আগে চাকরির পরীক্ষার কোনো প্রস্তুতি নেইনি।

আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়ার জন্য-

প্রথমে আপনি ভুলে যান যে, কতজন চাকরির পরীক্ষা দেবে। আপনি শুধু নিজের প্রতি এই আস্থা রাখুন যে, ৩২ হাজার নয় যদি ৩২ জনও নেয় তাহলে তাদের মধ্যে আমি একজন থাকব, ইনশাআল্লাহ।

এই কথা বলছি এই জন্য যে, মোট যে ১৩ লাখ প্রার্থী চাকরি জন্য আবেদন করেছেন তার অধিকাংশই আছেন এমন যে, কেবল চাকরি পরীক্ষার অভিজ্ঞতা জন্য শুধু এই পরীক্ষাটা দিচ্ছেন; চাকরি পাওয়ার জন্য নয়। আবার এমনও আছেন, যারা শুধু পরীক্ষার জন্যই পরীক্ষা দেবেন। তেমন কোনো প্রস্তুতি নেই বা প্রস্তুতি নেবেন না তারা।

 

আবার এমন প্রার্থীও আছেন, প্রস্তুতি নেওয়ার ইচ্ছে ও চাকরি পাওয়ার ইচ্ছে থাকলেও যারা কী পড়বেন আর কী বাদ দেবেন জানেন না। কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি কম গুরুত্বপূর্ণ না বোঝার কারণে পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে পারবেন না। অর্থাৎ কী পড়বে আর কী বাদ দিবে সেটা বুঝে ওঠতে ওঠতেই পরীক্ষার তারিখ চলে আসবে! তখন স্বাভাবিকভাবে পরীক্ষা খারাপ হয়ে যাবে ভালো প্রস্তুতির অভাবে।

তাহলে বুঝা গেল- এই ১৩ লাখ চাকরিপ্রার্থীর মধ্যে মূলত ১ লাখ থেকে দেড় লাখের মধ্যে মূল প্রতিযোগিতা হবে। সেখান থেকে প্রতি পদের জন্য গড়ে ৩ জনকে ভাইভাতে ডাকা হয়, তাহলে ৯৭ হাজার ৭৩১ জন ভাইভার জন্য ডাক পাবেন বলে আশা করা যায়। তবে ভাইভার জন্য ডাক পাওয়া মানেই, চাকরি হয়ে যাওয়া নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেকে ২-৩ বার ভাইভা দিয়েও চাকরি পাননি। এমন অনেক নজির আছে। এর মূল কারণ বহু নির্বাচনী (MCQ) প্রশ্নে ভালো নম্বর তুলতে না পারা। মানে কোনোভাবে পাস করা যাকে বলে। চাকরি পেতে হলে এমসিকিউ প্রশ্নে বেশি নম্বর তুলতে হবে। এটাই মূল পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারলে ভাইভা মোটামুটি হলেও চাকরি পাওয়া সম্ভব।

হ্যাঁ, এতো অল্প সময়ের মাঝে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব! তবে যাদের বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ ও গণিতে কিছুটা পড়াশোনা আছে তাদের জন্য এই বিষয়টা সহজসাধ্য। কিন্তু ভালোভাবে এখন থেকে সময়কে কাজে লাগালে অন্যদের জন্যও অসম্ভব নয়! পরীক্ষার প্রস্তুতির জন্য ‘প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis’ নামের বইটি একটি ভালো সহায়ক। এতে কঠিন বিষয়গুলো একদম বেসিক থেকে সহজ করে দেওয়া আছে। মনোযোগ দিয়ে পড়লে নিজে নিজে সহজে বুঝতে পারবেন, আশা করি।

এবার আসি মূল কথায়, যেভাবে একদম শূন্য থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শেষ করবেন-

ধাপ-১
প্রথমে আপনি ‘প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis’ বই থেকে ৬ তারকা, ৫ তারকা, ৪ তারকা ও ৩ তারকা দেওয়া টপিকগুলো কমপক্ষে ৩ বার ভালো করে পড়ুন। কারণ, আমরা বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে, এই টপিকগুলো থেকে পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন কমন আসে। গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে শেষ করতে পারলে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং পরীক্ষায় নিয়ে আপনার দুশ্চিন্তা অনেকাংশেই কেটে যাবে।

বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড ‘প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis’ বইয়ে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেওয়া হয়েছে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, আর কোন টপিক কম গুরুত্বপূর্ণ; কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে আর কোন টপিক থেকে প্রশ্ন কম আসে।

মনে রাখবেন, এইবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। এতো বড় সুযোগ ভবিষ্যতে পাবেন কি না যথেষ্ট সন্দেহ রয়েছে।

আগে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার পড়ুন, যেন পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার এইজন্য পড়তে হবে যে, যেন পরীক্ষায় কমন পড়লে সঠিক উত্তর মিস না হয়। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রশ্নই কমন টপিক থেকে আসে। কিন্তু পরীক্ষার হলে কনফিউজড হওয়ার কারণে ভুল উত্তর দিয়ে আসে; আর পরীক্ষায় পাস না করতে পারার আফসোস থেকে যায়! আফসোস করে আর বলে, ‘ইশ! এতো সহজ প্রশ্ন এলো তারপরও ভালোভাবে উত্তর করতে পারলাম না!
প্রশ্ন কিন্তু সবসময় সহজই হয়, দুই-একটা ব্যতিক্রম ছাড়া। কিন্তু পরীক্ষার আগে উল্টা-পাল্টা সব পড়ে পরীক্ষার হলে যাওয়ার পর মাথা ঘুলিয়ে যায়। তখন প্রশ্ন কঠিন মনে হয়। আর পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আবার সেই প্রশ্নই অনেক সহজ মনে হয়!

ধাপ-২
এরপর পর্যায়ক্রমে ২ তারকা দেওয়া বিষয়গুলো ভালোভাবে শেষ করুন। কমপক্ষে ২ বার মনোযোগ দিয়ে পড়তে হবে।

ধাপ-৩
এরপর বিসিএস প্রিলির ৪২তম-৩৫তম পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যাসহ ভালো করে পড়বেন (তবে ৪২তম-১০তম পর্যন্ত পড়তে পারলে আরও ভালো হয়)। কারণ, বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতিদিন ২-৩টি করে নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান করুন (‘প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis’ বইয়ের একদম প্রথম দিকে বিগত সালের প্রশ্নের সমাধান দেওয়া আছে)

ধাপ- ৪
এরপর পরীক্ষার আগে বাসায় ঘড়ি ধরে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে দেখুন আপনি কত পান। আপনি যে মডেল টেস্ট বইটির সহায়তা নিচ্ছেন তা বিষয়ভিত্তিক হলে ভালো। মানে– বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ-২০, গণিত-২০; এভাবে আলাদা করে দেওয়া থাকলে। কারণ, মূল পরীক্ষায় বর্তমানে এই প্যাটার্নে প্রশ্ন হয়। এইক্ষেত্রে ‘Authentic Publication’ থেকে প্রকাশিত এমন বিষয়ভিত্তিক আলাদাভাবে করে দেওয়া ‘Authentic Model Test & Short Suggestion’ মডেল টেস্ট বইটি দেখতে পারেন। এই মডেল টেস্ট বইতে কেবল পরীক্ষায় আসার মতো ৫০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সন্নিবেশ করা হয়েছে, বিষয়ভিত্তিক আলাদাভাবে প্রশ্ন আকারে।

ফলে আপনি সহজে বুঝতে পারবেন, আপনি কোন বিষয়ে বেশি আর কোন বিষয়ে কম নম্বর পাচ্ছেন। যে বিষয়ে কম নম্বর পাবেন, পরীক্ষার আগে সেই বিষয়টি ভালোভাবে ঝালিয়ে নিতে পারলে আশা করি ভালো করতে পারবেন।

ধাপ-৫
আপনি ‘Authentic Model Test & Short Suggestion’ বই থেকে মডেল টেস্টগুলো ৫০ মিনিট সময় ধরে দিন। পরীক্ষার হলে যদিও সময় ৬০ মিনিট, সেখানে কিছু সময় সিস্টেমের জন্য নষ্ট হয়। তাছাড়া, পরীক্ষার হলের পরিবেশ আর বাসার পরিবেশ-পরিস্থিতি এক নয়। তাই বাসায় আরেকটু কম সময় ধরে পরীক্ষা দিতে হবে।

অন্তত ১০টি মডেল টেস্ট দেওয়ার পর উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে দেখুন আপনি মোট কত নম্বর পান নেগেটিভ নম্বর মাইনাস করার পর। যদি আপনি দেখেন মডেল টেস্টে ৭০ বা তারও বেশি নম্বর পান, তাহলে আপনার প্রস্তুতি ভালো হয়েছে বলে ধরে নেবেন। এবং পরীক্ষায় ভালো করবেন বলে বিশ্বাস রাখা যায়।

ধাপ-৬
যদি মডেল টেস্টে ৫০ থেকে ৬৯ নম্বর পান তাহলে ধরে নিন প্রস্তুতি মোটামুটি হয়েছে। চাকরি পেতে হলে আরও ভালো করতে হবে। আর যদি মডেল টেস্টে ৫০ নম্বরের কম পান, ধরে নিন আপনার প্রস্তুতি অনেক খারাপ, আরও ভালো করে পড়তে হবে।
মডেল টেস্টে যে সাবজেক্টে কম নম্বর পাচ্ছেন সেখানে জোর দেবেন, বেশি বেশি খাতায় লিখে লিখে পড়বেন।

ধাপ-৭
পড়ার টেবিলে বসে ফেসবুক, ম্যাসেঞ্জার বা ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তাহলে পড়ায় মনোযোগ বেশি আসবে এবং পড়া মনে বেশি থাকবে।

এভাবে প্রস্তুতি নিলে আশা করি ভালো ফল পাবেন। মনে রাখতে হবে, কম পড়বেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুছিয়ে পড়তে হবে।
আরেকটি কথা মনে রাখবেন, একটি ভালো বই আর ভালো একটি দৃঢ় সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন।

ভুলে গেলে চলবে না- এই পৃথিবীতে কেউ কাউকে সুযোগ করে দেয় না, নিজের সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় যোগ্যতা ও পরিশ্রম দিয়ে। আপনি এক ঘণ্টা বেশি পড়া মানে এক ঘণ্টার পথ এগিয়ে গেলেন সাফল্যের পথে। সকল সৎ ও পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

গাজী মিজানুর রহমান : ৩৫তম বিসিএস ক্যাডার, সাবেক সিনিয়র অফিসার (পূবালী ব্যাংক লিমিটেড), প্রতিষ্ঠাতা : BCS Technique (বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম), লেখক : BCS Preliminary Analysis (বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক বিসিএস প্রিলির পূর্ণাঙ্গ বই), প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis (বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগ বই)।

Post Views: 695

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
9

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

by admin
October 12, 2026
0
7

  মোঃ নাজিম উদ্দিন, মেঘনা কুমিল্লা প্রতনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

by admin
October 12, 2026
0
10

  মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।...

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

by admin
October 12, 2026
0
12

  আবু নাঈম রিপন:নরসিংদী থেকে : নরসিংদীর . শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এ ১২ইং অক্টোবর সোমবার...

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

by admin
October 12, 2026
0
6

  সাভার প্রতিনিধি: ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অধিকার বুঝে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মো. সাইদুর রহমান সাওন। কিন্তু বারবার...

এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা

এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা

by admin
October 12, 2026
0
22

এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছে BMET কার্ডধারী প্রবাসীর লাগেজ র‍্যাপিংয়ে অস্বীকৃতি,...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব October 12, 2026
  • সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী October 12, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। October 12, 2026
  • সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন October 12, 2026
  • কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ October 12, 2026
  • কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা October 12, 2026
  • রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু। October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন October 12, 2026
  • জলবায়ু নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণের আহ্বান আরসিওয়াই এপ্যাকের সাইড ইভেন্টে উত্তরের বাস্তবতা October 12, 2026
  • বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত October 12, 2026
  • বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ October 12, 2026
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ খোকন ভূঁইয়া October 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড October 12, 2026
  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      October 12, 2026
      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      October 12, 2026
      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d