Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

শেখ রেহানা : এক দুঃখিনী রাজকন্যার গল্প

বাংলাদেশের স্বার্থেই শেখ হাসিনাকে সাহস দিন, শক্তি দিন; ছায়া হয়ে পাশেই থাকুন। আপনাদের দুই বোনই বঙ্গবন্ধুর ছায়া, বাংলাদেশের ভবিষ্যৎ।

admin by admin
September 13, 2022
in বিশেষ সংবাদ, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

গল্পটা বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারের ছোট মেয়ের। বাবা রাজনীতি করেন, বাসার চেয়ে কারাগারে বা আন্দোলনেই কাটে বেশিরভাগ সময়। বাবার চেয়েও বড় লড়াকু মা। বাবার লড়াই বাইরে, রাজনীতির মাঠে। আর মায়ের লড়াই ঘরে, পাঁচ ছেলেমেয়ে নিয়ে টিকে থাকার লড়াই। মুরগি যেভাবে বাচ্চাদের আগলে রাখে, মা সেভাবেই আগলে রাখেন গোটা পরিবারকে।

বাবা কারাগারে গেলে বাবার রাজনীতিও মাকেই দেখভাল করতে হয়। পরিবারের ছোট মেয়ের এসব লড়াই সংগ্রামে ভ্রুক্ষেপ নেই। মায়ের শাসনে, হঠাৎ হঠাৎ পাওয়া বাবার আদরে, বড় ভাই-বোনদের আহ্লাদে-প্রশ্রয়ে তার প্রজাপতির জীবন। পরিবারের রাজকন্যা যেন। ছোট্ট একটা ভাই আছে, যেন তার খেলার পুতুল, দুষ্টুমির সঙ্গী।

দীর্ঘ লড়াই, সংগ্রাম, যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হলো। বাবা হলেন রাষ্ট্রপতি। সেই মেয়েটি যেন সত্যি সত্যি রাজকন্যা হলো। কিন্তু তাদের জীবন বদলালো না। বাবার রাষ্ট্রপতি হওয়া না হওয়ায় কোনো ফারাক নেই। আগের বাসায়ই থাকেন। মায়ের বকুনি, বাবার আদর, বোনের স্নেহ সব আগের মতোই।

বড় বোনের বিয়ে হয়ে গেছে। দুলাভাই বিজ্ঞানী, তার কাছেও সেই রাজকন্যার আবদারের কমতি নেই। দুলাভাইয়ের চাকরি পশ্চিম জার্মানিতে, বোনও যাবেন সাথে। রাজকন্যার বয়স তখন কুড়ি। সারাক্ষণ উড়ু উড়ু মন। যা দেখেন, তাই ভালো লাগে। নতুন সবকিছু দেখতে ইচ্ছা করে। তার আবদার তিনিও বোনের সাথে জার্মানি যাবেন। গেলেনও। সেই যে গেলেন, তাতেই বদলে গেল রাজকন্যার জীবন।

জার্মানি গেলেন বলে দুই বোনই শুধু বেঁচে গেলেন। এক অন্ধকার ভোর কেড়ে নিল তাদের জীবনের সব আলো। রাতারাতি রাজকন্যা থেকে তারা উদ্বাস্তু বনে গেলেন।

শেখ রেহানা কিছুতেই নেই; না সংগঠনে, না ক্ষমতায়। অদ্ভুত এক নির্মোহ জীবন তার। বড় বোনকে আগলে রাখা ছাড়া তার আর কিছুই চাওয়ার নেই। এই বোনই তার মা, এই বোনই তার বাবা, এই বোনই তার অভিভাবক।

এ এক দুঃখিনী রাজকন্যার গল্প। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার গল্প। মাত্র ২০ বছর বয়সে বাবা, মা, ভাই, ভাবী, আত্মীয় সবাইকে হারিয়ে অসহায় বনে গেলেন।

কখনো কি ভেবেছেন, বড় বোন শেখ হাসিনার সাথে জার্মানি না গেলেই ভালো হতো। তাহলে তাকে এই অসীম বেদনা ভার বয়ে বেড়াতে হতো না আজীবন। কিন্তু বাঙালি জাতির সৌভাগ্য ঘাতকদের বন্দুকের নল বঙ্গবন্ধুর দুই কন্যার নাগাল পায়নি। ভাবুন একবার, আদুরে রাজকন্যা, প্রজাপতির মতো উড়ু উড়ু জীবন থেকে প্রবল অনিশ্চিত এক জীবনে লাফ।

জার্মানি থেকে ঠাঁই হলো নয়াদিল্লিতে। সেখান থেকে গেলেন যুক্তরাজ্যে। থিতু হলেন সেখানেই। ১৯৭৭ সালে বিয়ে করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিক আহমেদ সিদ্দিককে।

আদুরে রাজকন্যা ততদিনে মায়ের মতো লড়াকু এক নারী। তিন সন্তানকেই সুশিক্ষায় শিক্ষিত করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। বড় মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমপি। একমাত্র ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এবং আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি। আর সবার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে ‘কন্ট্রোল রিস্কস’ নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস এডিটর।

১৯৮১ সালে বড় বোন শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তারপর দীর্ঘ লড়াই-সংগ্রাম শেষে ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়। কিন্তু বিচার শেষ হওয়ার আগেই ক্ষমতার পালাবদল ঘটে।

সরাসরি রাজনীতি না করলেও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রশ্নে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রশ্নে শেখ রেহানা অবিচল; বাংলাদেশের বাতিঘর।

আবার লড়াই-সংগ্রাম শেষে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেষ হয় বঙ্গবন্ধু হত্যার বিচার। শেষ হয়, দুই বোনের দীর্ঘ অপেক্ষা। এই বিচারে জাতি গ্লানিমুক্ত হয়েছে। কিন্তু দুই বোনের অপরিসীম বেদনাভারের কি একটুও উপশম হয়েছে?

যারা ‘হাসিনা : অ্যা ডটার’স টেল’ দেখেছেন, তারা জানেন, শেখ রেহানা কেমন আবেগী, ইমোশনাল। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিন্তু প্রতিশোধে বেদনার উপশম হয় না। বড় বোন শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিয়েছেন, আগলে রেখেছেন। কতদিন এক বোন আরেক বোনকে জড়িয়ে ধরে ভেসে গেছেন কান্নার সাগরে।

শেখ হাসিনা ৪০ বছর ধরে আওয়ামী লীগের হাল ধরে আছেন, গত এক যুগ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কিন্তু শেখ রেহানা কিছুতেই নেই; না সংগঠনে, না ক্ষমতায়। অদ্ভুত এক নির্মোহ জীবন তার। বড় বোনকে আগলে রাখা ছাড়া তার আর কিছুই চাওয়ার নেই। এই বোনই তার মা, এই বোনই তার বাবা, এই বোনই তার অভিভাবক। শেখ হাসিনা এখনো যেভাবে আদরে-মমতায় জড়িয়ে রাখেন শেখ রেহানাকে; মনে হয় তার বয়স এখনো সেই ২০।

ক্ষমতার কেন্দ্রে থেকেও ক্ষমতা থেকে দূরে শেখ রেহানা। ছায়া হয়ে আছেন শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন বোনের সংসার-সন্তানদের দেখে রাখেন শেখ রেহানা।

১/১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর গভীর সংকটে পড়ে আওয়ামী লীগ তথা বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা হয়, শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র হয়। তখন পর্দার আড়ালে থেকে দৃঢ় অবস্থান নিয়ে সেই সংকট থেকে জাতিকে উদ্ধারে বড় ভূমিকা রাখেন শেখ রেহানা।

সরাসরি রাজনীতি না করলেও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রশ্নে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রশ্নে শেখ রেহানা অবিচল; বাংলাদেশের বাতিঘর।

আজ এই দুঃখিনী রাজকন্যার জন্মদিন। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আরও অনেক দীর্ঘ হোক এই রাজকন্যার জীবন। বাংলাদেশের স্বার্থেই শেখ হাসিনাকে সাহস দিন, শক্তি দিন; ছায়া হয়ে পাশেই থাকুন। আপনাদের দুই বোনই বঙ্গবন্ধুর ছায়া, বাংলাদেশের ভবিষ্যৎ।

প্রভাষ আমিন ।। বার্তা প্রধান, এটিএন নিউজ

probhash2000@gmail.com

Views: 294

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

by admin
October 15, 2026
0
13

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
19

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
12

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
166

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
115

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
27

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      October 16, 2026
      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      October 16, 2026
      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d