রংপুর বিভাগীয় প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা যে গণহত্যা, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তার জন্য বিচার করতে হবে। আজ ১৯ ডিসেম্বর বৃহ¯পতিবার দুপুরে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনকে আমরা হালকাভাবে নেব না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন কঠিন হতে পারে। আমাদের ভালভাবে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, বিএনপি অতীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। আমাদের তারেক রহমন নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে কাজ শুরু করেছেন। গত ১৬ বছর বিএনপিকে তৈরি করেছেন আন্দোলনের জন্য। এখন নতুন বাংলাদেশ নির্মাণ ও গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরও আধুনিকায়ন, আরও সুশৃঙ্খল, আরও মজবুত করার জন্য সারা দেশে সাংগঠনিক সভা করছে। তিনি আরও বলেন, আমরা যে লড়াইটা শুরু করেছি। সেই লড়াই হচ্ছে মানবতার লড়াই। যে লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এ লড়াই হচ্ছে ফ্যাসিবাদকে দেশ থেকে চিরতরে বিদায়ের জন্য। বিভাগীয় সাংগঠনিক স¤পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন, সহ সাংগঠনিক স¤পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক স¤পাদক ফরহাদ হোসেন আজাদ, গ্রাম সরকার বিষয়ক স¤পাদক আসাদুজ্জামান বাবু, রংপুর মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







