শেখ হাসিনার পরে, তাঁর অনুপস্থিতিতে শেখ সেলিমই হচ্ছেন আওয়ামী লীগের নেতা- ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন শেখ হাসিনা নিজেই। তাহলে কী আছে সজীব ওয়াজেদ জয়ের ভাগ্যে? নতুন চেহারায়, নতুনভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুললেও কপাল খুলছে না তাঁর?
আওয়ামী লীগের নেতাকর্মী-অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে সজীব ওয়াজেদ জয়কেই পরবর্তী নেতা, রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাঁর ফেসবুক পোস্টে বলেছেন জয়ের কথাই। বিভিন্ন সময় দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন জয় নিজেও। তবুও কেন তাঁকে বেছে নিচ্ছেন না মা শেখ হাসিনা? শীর্ষ নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের ভেতরে কি কোনো বিরোধ আছে? সভাপতি হিসেবে শেখ সেলিমকে মেনে নেবে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা?
কে আসবেন ওবায়দুল কাদেরের জায়গায় সাধারণ সম্পাদক পদে?
অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটিতে আক্ষেপ করে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা-মামলায় আন্তর্জাতিক অঙ্গনের সাড়া নেই। কিন্তু কেন? তবে কি আন্তর্জাতিক শক্তি মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ থেকে?
ভারতেরই বা অবস্থান কী? যেখানে তারাও অবশেষে বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে দিল্লিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সেমিনার বাতিল করে দিয়েছে। আবার ভারত কেন গেল নির্বাচনে সমর্থন দিয়েছে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনেছে আক্ষেপ করে এমন প্রশ্নও তুলেছেন শেখ হাসিনা। তবে কি ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে ধরছে বিএনপির হাত?
এসব প্রশ্নের উত্তর পেতে ‘পালস অব পলিটিক্স’-এ আমার আজকের অতিথি নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
কম দেখুন
Views: 138
Related