Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের খোলা চিঠি গভীর সংকট থেকে জাতিকে উদ্ধারে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহবান

admin by admin
September 22, 2023
in /প্রবাসী খবর, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সচেতন বাংলাদেশি। উক্ত খোলা চিঠিতে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে গভীর সংকট থেকে জাতিকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।  যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
খোলা চিঠিটি হুবহু নিচে উল্লেখ করা হলো-
মাননীয় প্রধানমন্ত্রী,
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশের অভ্যন্তরীন ও চলমান বিশ্ব পরিস্থিতির আলোকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে আপনার যোগদান নি:সন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এমন একটি সময়ে জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছেন যখন প্রবল আন্তর্জাতিক চাপের বিপরীতে হাঁটতে হচ্ছে আপনাকে। দেশের অভ্যন্তরীন রাজনৈতিক চাপের পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোচ্চার যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ গণতান্ত্রিক বিশ্ব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের দাবিতে এসব দেশের সাথে যুক্ত হয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সংবাদ মাধ্যমগুলোও প্রশ্ন তুলেছে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থা র‌্যাব ও পুলিশের কতিপয় কর্মকর্তার উপর আরোপ করেছে নিষেধাজ্ঞা। ঘোষণা করেছে পৃথক ভিসানীতি। প্রতিদিনই আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে আসছে নতুন বার্তা, যার ওপর আপনার সরকার কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে। সরকার প্রধান হিসেবে আপনি বিষয়গুলোকে যে দৃষ্টিভঙ্গিতেই দেখুন না কেন এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশীদের উদ্বেগ-উৎকন্ঠা এখন সীমাহীন। প্রবাসীরা মনে করেন দেশ আজ অতিক্রম করছে স্মরণকালের ভয়াবহ ক্রান্তিকাল। গোটা জাতি নিপতিত গভীর সংকটে। দেশের চলমান এ সংকট গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার ও সামাজিক বৈষম্যের। লাগামহীন মূল্যস্ফীতিতে অস্থির সময় পার করছে দেশের নিম্ন আয়ের মানুষ। দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের বিষয়টি ওপেন সিক্রেট। রাষ্ট্রের মূল তিনটি স্তম্ভ প্রশাসন, আইন ও বিচার বিভাগ হয়ে পড়েছে ভারসাম্যহীন। যা নতুন প্রজন্মকেও ভাবিয়ে তুলেছে। বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে তরুণরা স্বদেশ-স্বজনের মায়া ত্যাগ করে দেশ ছাড়ছে জীবনের ঝুঁকি নিয়ে।
আমরা আপনার সরকারের বৈধতা কিংবা একদলীয় শাসন নিয়ে প্রশ্ন তুলতে চাইনা। সরকারে প্রবাসীদের অংশীদারিত্বও আমাদের এ মুহূর্তের দাবি নয়। মোটা দাগে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সচল রেখেছে দেশের উন্নয়ন অগ্রগতি। তারপরও স্বদেশে যারপরনাই অবহেলিত প্রবাসীরা। বিদেশে এসেও দেশের সরকার প্রধানগণ দলীয় গন্ডির বাইরে গিয়ে প্রবাসীদের খবর নেয়ার ফুরসত পান না।
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার দীর্ঘ শাসনামলে দেশের ভৈাতিক অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তা অনস্বীকার্য এবং প্রশংসনীয়। আপনার সরকারের গৃহীত এসব মেগা প্রকল্প ঢাকা পড়েছে মেগা দুর্নীতির কালো মেঘে। ফলে “বেশী উন্নয়ন-কম গণতন্ত্র” শ্লোগানটি সমাদৃত হয়নি দেশবাসির কাছে। গণতন্ত্রহীনতা, বাক, ব্যক্তি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বের বিষয়টি মেনে নিতে পারেনি জনগণ। আপনি ভালো জানেন-বাংলাদেশের মানুষ একবেলা কম খাবে কিন্তু ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে চাইবে শতভাগ। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জনগণ। এ প্রজন্মের নতুন ভোটাররা জানে না কিভাবে নেতৃত্ব নির্বাচন করতে হয়। সংগত কারণেই বিগত দু’দশকে বিকাশ ঘটেনি নতুন নেতৃত্বের । সাংবিধানিক অধিকার বঞ্চিতরা আগ্রহী নন এ ঘটনার পুনরাবৃত্তি দেখতে। তরুণ প্রজন্ম এখন রাজনীতিকে দেখছে ঘৃণার চোখে। রাজনীতির প্রতি শিক্ষিত দেশপ্রেমিক শ্রেনীর মাঝে পরিলক্ষিত হচ্ছে নির্লিপ্ততা।
গণতন্ত্রকে অর্থবহ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে বিরোধী দলের  সাথে কথা বলে উন্মুক্ত করে দিন পারস্পরিক দলীয় সম্প্রীতির দ্বার। জাতীয় জীবনে বিভেদ বিদ্বেষ, প্রতিহিংসাপরায়ণতা, অসহিষ্ণুতা দূর করে সহনশীলতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোন বিকল্প নেই। নির্বাচন হলেই দেশে প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্র এবং জনগণের অধিকার। তারপরও গণতান্ত্রিক রাজনীতির অতি প্রয়োজনীয় অনুসঙ্গ হয়ে উঠেছে নির্বাচন। বিরোধী দলের মতো বিদেশীরাও গ্যারান্টি চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের। সরকার ও জাতীয় সংসদ বহাল রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচনে জয়লাভের বিষয়টিতে আর যাই হোক, সত্যিকারের আত্মতৃপ্তি লাভের কোনো সুযোগ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতের দিকে যাচ্ছে দেশ। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল। পক্ষান্তরে আপনার সরকার অটল তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অনুষ্ঠানে। এমতাবস্থায় সংঘাত অনিবার্য হয়ে উঠলে ঘটতে পারে ভয়ংকর কিছু।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি বঙ্গবন্ধু কন্যা। জীবনে আপনি যেমন অনেক কিছু হারিয়েছেন। তেমনি ঢের প্রতিদানও পেয়েছেন দেশবাসীর নিকট থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন চার বার। অতীতের ভুলভ্রান্তি থেকে লব্ধ শিক্ষা ইতোমধ্যেই আপনাকে অনেক সতর্ক ও সচেতন করে তুলেছে বলে আমাদের বিশ্বাস। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসনকাল ক্ষেত্রবিশেষে সাময়িকভাবে দীর্ঘায়িত হলেও তা কখনোই চিরস্থায়ী নয়। দেশের মানুষ শান্তি চায়। দ্রব্য সামগ্রী পেতে চায় ক্রয় ক্ষমতার মধ্যে। উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল বৈরিতার অবসান ঘটিয়ে আপনি সহনশীল ভ‚মিকা পালন করবেন এমন প্রত্যাশাই জনগণের। আপনি অনেকবার বলেছেন দেশের মানুষের কল্যাণ করাই আপনার জীবনের একমাত্র ব্রত। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর আপনার চাওয়া পাওয়ার আর কিছু  নেই। আপনি বার কয়েক বেঁচে এসেছেন মৃত্যুর হাত থেকে। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি এবং একমাত্র আপনিই পারেন বাংলাদেশকে বর্তমান সংকট থেকে রক্ষা করতে। গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করার চাবিকাঠি আপনারই হাতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক করার ব্যবস্থা করতে হবে আপনাকেই।
মাননীয় প্রধানমন্ত্রী,
আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘে বিশ্ববাসীর সামনে আপনার সরকারের সাফল্য গাঁথা তুলে ধরার পাশাপাশি ঘোষণা দিন দেশ ও জাতিকে সংকট থেকে উত্তরণের। বর্তমান সংসদেই এর সুরাহা সম্ভব। নিদর্লীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান দাবি ছিলো আাপনার দলের। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আপনি পুনরায় ফিরে যান সেই সিদ্ধান্তে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সে সুযোগও সন্নিবেশিত করা হয়েছিলো পরবর্তী দু’টো নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু তা করা হয়নি। বর্তমান সংসদেই আইন পাশ করুন অন্তর্বতীকালীন সরকারের। সেই সাথে ফিরিয়ে দিন গণভোটের অধিকার। সংশোধনী আনুন সংবিধানে। আমরা মনে করি জনগণের জন্য সংবিধান। সংবিধানের জন্য জনগণ নয়। অন্তর্বতীকালীন সরকারের সময়কাল দু’বছর মেয়াদী হলেও আপত্তি থাকবে না। দেশের রাজনৈতিক সংস্কারের জন্য এ সময়কাল জরুরী। আমরা মনে করি আপনার এমন ঘোষণা হবে ঐতিহাসিক ও যুগান্তকারী।  এজন্য দেশ ও জাতি আপনাকে স্মরণ করবে দীর্ঘদিন।
মাননীয় প্রধানমন্ত্রী,
বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য স¤প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্রের নীতি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে উন্নয়ন সহযোগী ও বন্ধু যুক্তরাষ্ট্রের নেয়া সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা সমর্থন ও স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ১৯৭২ সালের ৪ এপ্রিল থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের অবদান শীর্ষে। বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে যুক্তরাষ্ট্র এক নম্বর দেশ। সবচেয়ে বেশি রেমিট্যান্স বাংলাদেশে যায় যুক্তরাষ্ট্র থেকে। এদেশে ১০ লাখের বেশি বাংলাদেশির বসবাস । যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে প্রায় ৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী । করোনার সময় বাংলাদেশকে বিনামূল্যে ১১.৫ মিলিয়ন ভ্যাকসিন দিয়েছে দেশটি। দুর্যোগ ও দুর্বিপাকের সময়ে যুক্তরাষ্ট্র সবসময় ছাঁয়ার মতো দাঁড়িয়েছে বাংলাদেশের পাশে। রাশিয়া, চীন কিংবা ভারত নয় বাংলাদেশিরা তাদের উন্নত জীবনমানের জন্য বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ গণতান্ত্রিক বিশ্বকে। আপনার স্বজনরাও এসব দেশের অভিবাসী। তারাই আমাদের উন্নয়ন অগ্রগতির সহযোগী। তাদের ন্যায্য দাবি ও পরামর্শ উপেক্ষা না করে আমলে নিন। আমরা গ্লোবাল ভিলেজের বাসিন্দা হয়ে থাকতে চাই। কোন দেশ, জাতি বা ব্যক্তির প্রতি অনুরাগ বা বিরাগের বশবতী না হয়ে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকুক বিশ্ব।
মহান আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘজীবী করুন।

— যুক্তরাষ্ট্র প্রবাসী সচেতন বাংলাদেশি
Views: 237

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি

বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি

by admin
October 18, 2026
0
10

সংবাদ বিজ্ঞপ্তি সেসিপ/এসইএসডিপি (SESDP) প্রকল্পের অধীনে গত ২০০৭ সালে নিয়োগপ্রাপ্ত একশ্রেণীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিগত বিভিন্ন জাতীয় নির্বাচনে...

দুমকিতে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলে গ্রেপ্তার

দুমকিতে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলে গ্রেপ্তার

by admin
October 18, 2026
0
3

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার...

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

by admin
October 18, 2026
0
12

দেশের তথ্য কমিশনের প্রধান নারী তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন...

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

by admin
October 17, 2026
0
14

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

by admin
October 17, 2026
0
30

কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার...

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

by admin
October 17, 2026
0
10

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দিল্লিতে। বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন: October 18, 2026
  • নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু October 18, 2026
  • গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার October 18, 2026
  • রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক October 18, 2026
  • “চোখ বেঁচে থাক চোখের আলোয়” October 18, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে আন্তরিক ভাবে কাজ করতে হবে দিনাজপুরে মন্ত্রী ডাঃ জাহিদ October 18, 2026
  • বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে নতুন শাড়ি দিলেন বিএনপি নেতা আসাদ October 18, 2026
  • দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে  সঙ্গে নিয়ে কাজ করতে চাই।। এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম October 18, 2026
  • পলাশবাড়ীতে পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ October 18, 2026
  • বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি October 18, 2026
  • ডোমার ‎ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ October 18, 2026
  • একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন।  October 18, 2026
  • ভ‚ষিরবন্দর শাখার উদ্বোধন অনুষ্ঠানে ডিভিশনাল ম্যানেজার October 18, 2026
  • মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত October 18, 2026
  • তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি October 18, 2026
  • মজিদপুরে ১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া October 18, 2026
  • দুমকিতে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলে গ্রেপ্তার October 18, 2026
  • বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন October 18, 2026
  • বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী  তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচার October 18, 2026
  • প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম October 18, 2026
  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর October 17, 2026
  • সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন  October 17, 2026
  • সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু October 17, 2026
  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

      বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

      October 18, 2026
      নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

      নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

      October 18, 2026
      গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

      গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d