Friday, November 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

শেখ হাসিনার হৃদয়ের জখম ও খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা

admin by admin
December 7, 2021
in মতামত, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে এখন আলোচনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তাঁর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে দল ও পরিবার নিয়ে যেতে চান। এ নিয়ে আইনি মারপ্যাঁচের বাহাস চলছে। সংসদের পঞ্চদশ অধিবেশনেও এ নিয়ে আলোচনা হয়েছে।

সরকার থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেই তিনি দেশের বাইরে যেতে পারবেন। এ ছাড়া সরকারের হাতে কোনো পথ নেই। চাইলে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারেন। পর্যবেক্ষকরা মনে করছেন একসময়ের দাপুটে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুপথযাত্রী এবং রাজনীতিতে তাঁর যুগের অবসান হতে চলেছে বা হয়ে গেছেই।

তবু সরকারের হাত অনেক লম্বা এবং চাইলে তারা চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে। আইনমন্ত্রী যতই আইনের বাধা সামনে আনুন না কেন সরকার চাইলে আইনের সংশোধনও করতে পারে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুখে আক্রান্ত। দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে জেল খাটা কয়েদি ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর পরিবারের আবেদনে মুজিবকন্যার মানবিক ভূমিকায় খালেদা জিয়া যে দুই শর্তে মুক্ত তার অন্যতম তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশেই চিকিৎসা করাবেন। মানুষের জীবন-মৃত্যু সর্বশক্তিমান আল্লাহর হাতে। তবু বলা যায় একজন লিভার সিরোসিস রোগীর যখন রক্তপাত শুরু হয় তখন তার জীবনের সময় ফুরিয়ে আসছে বলে শঙ্কা দেখা দেয়। নিয়তির কি বিধান দেড় দশক আগেও যিনি ছিলেন অসীম ক্ষমতাধর সেই খালেদা জিয়া আজ জীবনের পড়ন্ত বেলায় হাসপাতালের শয্যায় কত অসহায়, কত রিক্ত নিঃস্ব! আমরা কেউ জানি না আল্লাহ কাল কার ভাগ্যে কী রেখেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেছেন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর বাসভবনে রাখার মানবিক ভূমিকার কথা।

এবং সেই সঙ্গে তাঁর হৃদয়ের তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলেছেন বুকের গভীরে জমানো বেদনার কথা। তাঁর পরিবারের প্রতি তাঁর নিজের প্রতি বারবার যে বীভৎস প্রতিহিংসার হিংস্র আঘাত এসেছে তার যন্ত্রণা অনুভব করার শক্তি বোধহীন সমাজে সবার নেই। বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার-পরিজনসহ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিশ্বাসঘাতক মীরজাফর খন্দকার মোশতাক আহমদ আর একদল নৃশংস নির্দয় খুনি বিপথগামী সেনাসদস্য বর্বরোচিতভাবে হত্যা করে দেশে খুনিদের শাসন কায়েম করে। তারা বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না বলে অধ্যাদেশই শুধু জারি করেনি, খুনিদের সহায়তায় রীতিমতো অসাংবিধানিক সরকার কায়েম করে। সেদিন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ কাপুরুষোচিত ভূমিকা রাখেন। ডেপুটি চিফ জেনারেল জিয়াউর রহমানসহ শীর্ষ সেনা কর্মকর্তারাও বিশ্বাসঘাতকতা করেন। তারাসহ সব বাহিনীর প্রধানরা খুনিদের প্রতি নির্লজ্জ আনুগত্য প্রকাশ করেন। অন্যদিকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে রক্ষা দূরে থাক তারা সেদিন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে থাকা দেশের রাষ্ট্রপতির রক্তাক্ত লাশের পাশেও যাননি। তার জানাজার আয়োজনও করেননি। খুনিদের প্রতিরোধ দূরে থাক তাদের কর্তৃত্বকেই তারা মেনেছেন। অপরাধের সহযোগী হয়েছেন। জেনারেল শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়া সেনাপ্রধান হন। পরে জেনারেল খালেদ মোশাররফ রক্তপাতহীন অভ্যুত্থানে খুনি মোশতাক চক্রের শাসনের অবসান ঘটালে তাঁকে জীবন দিতে হয়। আর জেলখানায় নিহত হন জাতীয় চার নেতা। সেদিন জাসদের উগ্র হঠকারী রাজনীতির অনুসারী কর্নেল তাহেরের কাঁধে ভর করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেন জেনারেল জিয়া। তার সামরিক শাসনকালে সংবিধান থেকে মহান মুক্তিযুদ্ধে অর্জিত বঙ্গবন্ধুর আদর্শ নির্বাসিত হয়। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর নিষিদ্ধ সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দূতাবাসে কূটনৈতিক চাকরিতে বহাল করা হয়। একের পর এক ‘হ্যাঁ-না’ ভোট, রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রহসনের নির্লজ্জ নির্বাচন চলতে থাকে। ’৭৯ সালের সংসদে ইনডেমনিটি আইন পাস করে বঙ্গবন্ধু হত্যার বিচারে অসাংবিধানিক বাধা দাঁড় করানো হয়। বঙ্গবন্ধু কেবল রাষ্ট্রপতিই ছিলেন না, আজীবন সংগ্রামী এক গণমুখী অমিতসাহসী জাতীয় নেতা হিসেবে জীবনের ১৩টি বছর জেল-জুলুম সয়ে, দুবার ফাঁসির মঞ্চে গিয়েও আপস না করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে গণরায় নিয়ে সুমহান মুক্তিযুদ্ধে তাঁর স্বপ্নের বাংলাদেশকে স্বাধীন করে জাতির পিতা হন।

সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার-পরিজনসহ যেভাবে হত্যা করা হয়েছিল তা বিশ্বরাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। মানবসভ্যতার ইতিহাসে সংঘটিত সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। সেদিন দেশের বাইরে থাকায় অলৌকিকভাবে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। আগস্ট হত্যাকান্ডের সময় বঙ্গবন্ধুর কন্যারা ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হক খানের বাসভবনে ছিলেন। বঙ্গবন্ধুর অনুকম্পায় রাষ্ট্রদূত হওয়া সানাউল হক খানের বাসভবন ছিল সেদিন উৎসবমুখর। একই সময় জার্মানির রাষ্ট্রদূত ছিলেন দক্ষিণ এশিয়া কাঁপানো কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী। লন্ডন হাইকমিশনের কূটনীতিক ফারুক চৌধুরীর কাছ থেকে হুমায়ুন রশীদ চৌধুরী ঢাকার খবর পেয়েছিলেন। তখনো গোটা পরিবারের হত্যাকান্ডের খবর পৌঁছেনি। বঙ্গবন্ধু হত্যাকান্ডের খবর পেয়ে সানাউল হক খান পারলে তড়িঘড়ি করে মুজিবকন্যাদের বাড়ি থেকে বের করে দেন। হুমায়ুন রশীদ চৌধুরী জার্মান সীমান্ত পর্যন্ত তাদের পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে সেখান থেকে এনে তাঁর বাসভবনে পরম আতিথেয়তায় আশ্রয় দেন। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ও সুমহান মুক্তিযুদ্ধের সাহসী বন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেন। দিল্লিতে শেখ হাসিনা স্বামী-সন্তান নিয়ে নির্বাসিত জীবনে যান। যাওয়ার সময় হুমায়ুন রশীদ চৌধুরী বলেছিলেন, ‘মা, একদিন তুমি ইন্দিরা গান্ধী হবে’। একবার কি ঠান্ডা মাথায় আমরা কখনো চিন্তা করেছি যে, একটি পরিবারে পিতা-মাতা-ভাইসহ সবাইকে নৃশংসভাবে হত্যা করার পর খুনিদের পুরস্কৃত করা হয়েছে এবং সেই হত্যাকান্ডের বিচারের পথও রুদ্ধ করে রাখা হলে জীবিত সদস্যের হৃদয়ে কতটা জখম ও আর্তনাদ হয়? সেদিন বঙ্গবন্ধু-অন্তঃপ্রাণ লাখো নেতা-কর্মীর হৃদয়ে যেখানে আর্তনাদ উঠেছে সেখানে তাঁর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার হৃদয়ের জখম কতটা গভীর ও যন্ত্রণাবিদ্ধ ছিল? কতটা তীব্র ছিল কষ্ট, কান্না ও যন্ত্রণার আর্তনাদ? সেদিন বঙ্গবন্ধুর অনুসারীদের খুনি চক্র থেকে সেনাশাসক জিয়াউর রহমান পর্যন্ত নির্দয় অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম ও নির্বাসিত জীবন দিয়েছেন। সেদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছেই ফেলা হয়নি, রীতিমতো তাঁর সংগ্রামমুখর জীবন ও নামকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে জাতীয় দিবসগুলো পালনে ছিল নির্লজ্জ প্রহসনের মাত্রা। প্রতিহিংসা আর মিথ্যাচারের বীভৎস চিত্রপটে ঢাকা। আওয়ামী লীগ ও ছাত্রলীগ বঙ্গবন্ধুর মহান আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে ঘুরে দাঁড়ালেও দলের ঐক্যের প্রতীক হিসেবে ’৮১ সালের ইডেন কাউন্সিলে সর্বসম্মতভাবে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয় ইতিহাসের রাজকন্যা শেখ হাসিনাকে। সেই কাউন্সিলের রজনীতে বঙ্গভবনে সেনাশাসক জিয়াউর রহমান নির্ঘুম ছিলেন। আশা করেছিলেন আওয়ামী লীগের ভাঙন। ভোরবেলা যখন তুমুল করতালিতে শেখ হাসিনার ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার খবর পেলেন তখন তার সামরিক সচিব জেনারেল সাদেক আহমেদ চৌধুরীকে ‘দেশটা ইন্ডিয়া হয়ে গেল’ বলে বঙ্গভবন ত্যাগ করলেন। গোটা পরিবারের রক্তের ওপরও স্বজন হারানোর বেদনা নিয়ে আওয়ামী লীগের হাল ধরে শেখ হাসিনা তাঁর বাবার স্বাধীন করা স্বদেশে ফিরে আসুন তা সেদিন সেনাশাসক জিয়াউর রহমান চাননি। দেশে ফেরার পর দোয়া মাহফিল করানোর জন্য আমাদের মহান স্বাধীনতার ঠিকানা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি খুলে দেওয়া হয়নি। বাইরেই তাঁকে দোয়া মাহফিল পড়াতে হয়েছে। সেদিন স্বজন হারানোর বেদনায় রিক্ত-নিঃস্ব শেখ হাসিনার অশ্রুজলের সঙ্গে প্রকৃতি একাত্ম হলেও সেই সেনাশাসকদের তলপিবাহকরা পৈশাচিক বিদ্রƒপ করেছে। তারা স্লোগান তুলেছিল, ‘দিল্লির হাসিনা বাংলা তোমায় চায় না’। বঙ্গবন্ধুর সরকারকে অশান্ত করে তোলা, উগ্র ও অতিবিপ্লবী, আরেকদিকে সাম্প্রদায়িক শক্তি চরম আওয়ামী লীগ ও মুজিববিদ্বেষীদের কুৎসিত বিকৃত অপপ্রচারও শেখ হাসিনাকে নীলকণ্ঠের মতো হজম করে গণতন্ত্রের সংগ্রামে কুপির বাতি নিয়ে জনগণের মাঝে নামতে হয়েছিল। পরের সংগ্রাম সবার জানা। জীবনের ৪১টি বছর তিনি এ দেশের রাজনীতিতে নিজেকে গণসম্পৃক্ত নেতৃত্বের উচ্চতায় প্রতিষ্ঠিতই করেননি, চারবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্ববরেণ্য রাজনীতিবিদদের মধ্যে একজন দাপুটে নেতা হিসেবে উদ্ভাসিত করেন। দেশকে তিনি উন্নয়নের মহাসড়কেই নিয়ে যাননি, দেশের অর্থনৈতিক উন্নয়নে মাইলফলক স্থাপন করে পশ্চিমা দুনিয়াকেও চমকে দেন। জীবনে বাইশবার তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তাই তিনি অবলীলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে?’ মৃত্যুভয় তুচ্ছ করে অপ্রতিরোধ্য গতিতে নিজস্ব নেতৃত্বের ক্যারিশমায় আজকের বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই- এ সত্যকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পরে আওয়ামী লীগের মতো বৃহৎ দলের নেতৃত্বের ভাগ্য কী হবে বা রাষ্ট্রনেতার শূন্যতা কীভাবে পূরণ হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। সামরিক শাসন-উত্তর বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রায় ’৯১ সালের নির্বাচনে সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসে। গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার সঙ্গে মিলে দেশকে সংসদীয় শাসনব্যবস্থায় ফিরিয়ে নিলেও কথা দিয়েও ইনডেমনিটি নামের কলঙ্ক মুছে দেননি। বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। এমনকি বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতাই নয় ’৯৬ সালের একতরফা ভোটারবিহীন ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে খুনিকে দুই সপ্তাহের সংসদে বিরোধী দলের আসনে বসান। শেখ হাসিনার জন্য হৃদয়ের জখম-যন্ত্রণা এটা কতটা বাড়িয়েছিল তিনি জানেন। কিন্তু ইতিহাসের জন্য এটি একটি অভিশপ্ত ঘটনা হিসেবে লেখা হয়ে আছে। সামরিক শাসকরা কর্নেল ফারুককে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ শুধু দেয়নি, খুনিদের দল ফ্রীডম পার্টিকে সশস্ত্র রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। কোনোটির পরিণতি যেমন শুভ হয়নি তেমনি রাজনীতির জন্য এ প্রতিহিংসা ও হিংস্রতা কল্যাণ বয়ে আনেনি। ’৯৬ সালের নির্বাচনে দীর্ঘ ২১ বছর পর মুজিবকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেন ইনডেমনিটি নামের কালো আইন অপসারণ করে। কিন্তু ২০০১ সালে জামায়াতকে নিয়ে ক্ষমতায় আসা চারদলীয় জোটের খালেদা জিয়া সেই বিচার প্রক্রিয়া থামিয়ে দেন। এ জখমও শেখ হাসিনাকে বহন করতে হয়েছে। সেদিন বিএনপি শাসনামলে খালেদা জিয়ার সরকারের অপশাসনের পাশাপাশি তাঁর পুত্র তারেক রহমানের হাওয়া ভবনের প্যারালাল ক্ষমতার দাপট গণতান্ত্রিক রাজনীতিকে ক্ষতবিক্ষত করে দেয়। বিএনপির রাজনীতির জন্য যেমন কলঙ্কের সূচনা ঘটায় তেমনি বিরোধী দলের রাজনীতির জন্য রক্ত ঝরায়। একেকটি রাজনৈতিক হত্যাকান্ড গোটা দেশকে বেদনাবিধুর করে তোলে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের অভয়ারণ্য হিসেবে বাংলাদেশকে বিশ্বের সামনে উন্মোচিত করা হয়। একুশের ভয়াবহ গ্রেনেড হামলায় দিনদুপুরে শান্তি মিছিলের শুরুতে বঙ্গবন্ধু এভিনিউকে রক্তাক্ত করা হয়। শেখ হাসিনাকে উড়িয়ে দেওয়ার এ জঘন্য কাপুরুষোচিত হামলায় তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও নারীনেত্রী আইভি রহমানসহ ২২টি তাজা প্রাণ মুহূর্তে ঝরে যায়। শত শত নেতা-কর্মী আর মানুষ পঙ্গুত্ববরণ করে। সেই বীভৎস হত্যাকান্ডের নির্মমতার জখম যন্ত্রণায় বেঁচে গিয়ে নির্বাক শেখ হাসিনা সেদিন উপলব্ধি করেছেন। গোটা দেশ স্তম্ভিত হয়েছে। বিএনপির মন্ত্রীরা অনেকেই কিংকর্তব্যবিমূঢ হয়ে পরদিন সচিবালয়ে যাননি। সেই নারকীয় ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না। লন্ডন নির্বাসিত তারেক রহমান এ মামলার একজন দন্ডিত ফেরারি অপরাধী। সেদিন বিএনপি তদন্ত ও বিচারের নামে নির্লজ্জ বেহায়াপনা করেছে রাজনীতিতে। সত্যকে হত্যা করে জজ মিয়া নাটকের মতো কী জঘন্য মিথ্যাচার মঞ্চস্থ করেছে। এ ধরনের একটি ভয়াবহ ঘটনা নিয়ে সংসদে শাসক দল বিএনপি বিরোধী দল আওয়ামী লীগকে সাধারণ আলোচনা করতে দেয়নি। কেবল এ ঘটনাই নয়, জাতির বেদনাবিধুর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের বিকৃত বিশাল কেক কাটার নির্দয় উৎসব হয়েছে। রাজনীতিতে সামরিক শাসন-উত্তর গণতন্ত্রের নবযাত্রায় সমঝোতার রাজনীতির কফিনে শেষ পেরেকই ঠুকে দেয়নি, সেই রক্তাক্ত ১৫ আগস্টের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু-অন্তঃপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। মুজিবকন্যা শেখ হাসিনার হৃদয়ের জখম যন্ত্রণা তীব্রতর করেছে। তবু শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তাঁর পরিবারের আবেদনে কারাগার থেকে মুক্তি দিয়েছেন।

মানবিক হৃদয়ে বঙ্গবন্ধুকন্যা হিসেবে তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে দিলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এ নির্মোহ সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই যে, খুনি মোশতাক থেকে সেনাশাসক জিয়া হয়ে বেগম খালেদা জিয়া পর্যন্ত শাসন ক্ষমতার দম্ভে ও ভ্রান্ত নীতিতে প্রতিহিংসার আক্রোশে মুজিবকন্যা শেখ হাসিনার হৃদয়ের জখম যন্ত্রণা বাড়িয়েছেন কেবল, প্রশমিত করার উদ্যোগ নেননি কখনো। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে জাতির সবচেয়ে বড় সর্বনাশটা ঘটেছিল বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাধ্যমে। আর মুজিবকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। বাকি আছে কেবল সুশসান, মুক্তিযুদ্ধের আকাক্সিক্ষত জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের লড়াই।

লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

Views: 607

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী

১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী

by admin
November 13, 2026
0
0

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।। উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন গ্রাম-গঞ্জের সাধারন খেটে...

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

by admin
November 12, 2026
0
11

স্মার্টফোন ব্যবহার করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য...

নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

by admin
November 12, 2026
0
12

মহসীন কবির বাংলা ট্রিবিউন রিপোর্ট একদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা, অন্যদিকে এসব ঘটনায় একে অপরের...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান  সাংবাদিক কর্মশালায় বক্তারা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বক্তারা

by admin
November 11, 2026
0
9

সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৪ সালে দেশে হৃদরোগে মৃত্যুবরণ করেছে প্রায় ২...

আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর সাংবাদিক হাবিব জুয়েলের পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ

আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর সাংবাদিক হাবিব জুয়েলের পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ

by admin
November 11, 2026
0
13

রাজশাহী প্রতিনিধি :: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে গণমাধ্যমকে সচল রাখতে সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ ধারার সাংবাদিকতার কোনো বিকল্প...

শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত

by admin
November 11, 2026
0
700

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয় বলে জানিয়েছে ভারত। এ ছাড়া তাঁর পাসপোর্ট...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d