রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মনিরুল মোল্লা (৩৪) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন, ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন মনিরুল মোল্লা। এসময় পরিচয় হয় ধামুর বোল্লারপাড় গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে মোকাররমা খাতুনের সাথে। ২০২১ সালে তারা দু’জনে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ভারতে চলে যান মনিরুল মোল্লা। গত মাসে স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি বাংলাদেশে আসেন তিনি। গত ২১ এপ্রিল শনিবার মনিরুল মোল্লার বুকে ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, নিহত মনিরুল মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার দক্ষিণ কালশুর গ্রামের আবদুল্লাহ মোল্লার ছেলে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







