Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

সংবিধান কত প্রকার ও কী কী আলােচনা 

admin by admin
February 14, 2023
in মতামত
Reading Time: 2 mins read
0 0
A A
0
0
SHARES
299
VIEWS
Share on FacebookShare on Twitter
জাকির সিকদারঃ
ভূমিকাঃ “Constitution is that body of rules which regulates the ends for which the. powers of the government is exercised.”. [K. C. Wheare, The Statute of Westminister, P. 12]
সংবিধান হলাে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং একটি দেশের মেরুদণ্ডস্বরূপ। সংবিধান হলাে রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সংবিধান ছাড়া কোন রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। সংবিধান হচ্ছে যে কোন রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা অন্যান্য আইন এবং সরকারকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। প্রতিটি স্বাধীন দেশের জন্য সংবিধান অত্যাবশ্যক। আর উত্তম সংবিধানের মাধ্যমেই জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ণীত হয়।
সংবিধানের শ্রেণিবিভাগ (Classification of constitution): বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সংবিধানের প্রকৃতি ও যথার্থ স্বরূপ জানার সুবিধার্থে সংবিধানের শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। সংবিধান বা শাসনতন্ত্রের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ দেখা যায়। যেমন-
ক. আইনসভার মাধ্যমে প্রণীত এবং বিভিন্ন সময় থেকে প্রচলিত বিভিন্ন প্রকার প্রথার সমন্বয়ে গঠিত এ দুটি দৃষ্টিকোণ থেকে সংবিধানকে মূলত দুইভাগে ভাগ করা হয়। যথা-
i. লিখিত সংবিধান এবং
ii. অলিখিত সংবিধান।
খ. সংশােধনের পদ্ধতি অনুযায়ী সংবিধানকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। যথা-
i. সুপরিবর্তনীয় সংবিধান এবং
ii. দুম্পরিবর্তনীয় সংবিধান।
গ. ক্ষমতা বণ্টনের পদ্ধতি অনুযায়ী সংবিধানকে চার ভাগে ভাগ করা যায়। যথা-
i. এককেন্দ্রিক সংবিধান,
ii যুক্তরাষ্ট্রীয় সংবিধান
iii রাষ্ট্রশাসিত সংবিধান এবং
iv. সংসদীয় সংবিধান।
ঘ. সরকার পরিচালনায় জনসাধারণের অংশগ্রহণের নীতি অনুযায়ী সংবিধানকে দুই শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা-
i. গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক সংবিধান, ও
ii. অভিজাততান্ত্রিক বা রাজতান্ত্রিক সংবিধান।
ঙ. রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সংবিধানকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথা-
i. নীতি সংবদ্ধ সংবিধান এবং
ii. নিরপেক্ষ সংবিধান।
চ. মার্কসীয় দৃষ্টিভঙ্গি থেকে শাসনতন্ত্রকে দু’ভাগে ভাগ করা যায়। যথা-
i. বুর্জোয়া শাসনতন্ত্র বা সংবিধান এবং
ii. শ্রমিক শ্রেণির সংবিধান।
লিখিত সংবিধান (Written constitution): একটি রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার মৌলিক নিয়মকানুনগুলাে যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে, তখন তাকে লিখিত সংবিধান বলে। লিখিত সংবিধানে রাষ্ট্র পরিচালনার অত্যাবশ্যক মূলনীতিগুলাে সুস্পষ্টভাবে লিখিত থাকে। অধ্যাপক গেটেল বলেছেন, “যখন কোন দলিলে সরকারি প্রশাসন ব্যবস্থার সকল মৌলিক নীতিগুলাে অন্তর্ভুক্ত থাকে, তখন তাকে লিখিত সংবিধান বলে। এ সংবিধান সাধারণত একটি গণপরিষদ কনভেনশন কর্তৃক প্রণীত ও আনুষ্ঠানিকভাবে ঘােষিত হয়।
অলিখিত সংবিধান (Unwritten constitution): অলিখিত সংবিধান বলতে প্রচলিত প্রথা, দেশাচার ও রীতিনীতির সমষ্টিকেই বুঝায়। এরূপ সংবিধান নির্দিষ্ট পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে রচিত ও গৃহীত হয় না। ‘গণপরিষদ’ বা ‘আইনসভা’ এরূপ সংবিধান নির্দিষ্ট সময়ে রচিত করে না। যুক্তরাজ্য (UK) অলিখিত সংবিধানের সর্বোত্তম দৃষ্টান্ত। এগুলাে কোন দলিলে সন্নিবেশিত না থাকলেও লিখিত সংবিধানের মতােই এগুলাে সরকার নিয়ন্ত্রণ করে থাকে।
সুপরিবর্তনীয় সংবিধান (Flexible constitution): “If a constitution may be easily amended by the ordinary law-making body and procedure it may be classed as flexible.” [R. G. Gettell, Political Science, P-246]
আইনসভা যে সংবিধানকে সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির ন্যায় সংশােধন বা পরিবর্তন করতে পারে তাকে, সুপরিবর্তনীয় সংবিধান বলে। এরূপ সংবিধান পরিবর্তনের জন্য বিশেষ কোন পদ্ধতি অনুসরণের প্রয়ােজন হয় না। সাধারণভাবে আইনসভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ ভােটদানকারীর সমর্থনে এ সংবিধান সংশােধন করা যায়। ইংল্যান্ডের অলিখিত সংবিধান এবং নিউজিল্যান্ডের লিখিত সংবিধান সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ।
দুস্পরিবর্তনীয় সংবিধান (Rigid constitution): যে সংবিধান সংশােধন, পরিবর্তন বা পরিবর্ধনের জন্য দেশের প্রচলিত সাধারণ আইন পাসের পদ্ধতি ব্যতিরেকে ভিন্নতর কোন বিশেষ বা জটিল পদ্ধতি অবলম্বনের প্রয়ােজন হয়, তাকে দুস্পরিবর্তনীয় সংবিধান বলে। আমেরিকার সংবিধান দুস্পরিবর্তনীয়। কেননা আমেরিকার কংগ্রেস সাধারণ আইনের ন্যায়। সংবিধানের সংশােধন করতে পারে না। এক্ষেত্রে বিশেষ বা জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। Gettell বলেছেন, “If a constitution requires a special organ or a more difficult procedure of amendment than that required for the creation of ordinary law, it may be classes as rigid.”
যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সংবিধান (Federal and unitary constitution): যুক্তরাষ্ট্রীয় সংবিধানে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারগুলাের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে ক্ষমতা বণ্টন করে দেয়া হয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর দৃষ্টান্ত দেখা যায়। এককেন্দ্রিক সংবিধানে কেন্দ্রীয় সরকারকে সমগ্র দেশের আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়। যেমন- বাংলাদেশ।
রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সংবিধান (Presidential and parliamentary constitution): রাষ্ট্রপতি সংসদীয় সংবিধান মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রতিষ্ঠা করে। যেমন- বাংলাদেশের সংবিধান।
প্রজাতান্ত্রিক ও রাজতান্ত্রিক সংবিধান (Republican and monarchic constitution): যেদেশের রাষ্ট্র প্রধান একজন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট সেদেশের সংবিধান প্রজাতান্ত্রিক। আবার একটি দেশের রাষ্ট্র প্রধান একজন রাজা হলে, সেদেশের সংবিধানকে রাজতান্ত্রিক সংবিধান বলে। যেমন- ভুটান ও নেপালের সংবিধান।
নীতিসংবদ্ধ ও নিরপেক্ষ সংবিধান (Ideologically programmatic and neutral constitution): নির্দিষ্ট কিছু আদর্শ বা নীতিকে কেন্দ্র করে প্রণীত সংবিধানকে নীতিসংবদ্ধ সংবিধান বলে। যেমন- সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান রচিত হয়েছে। অনেক শাসনতন্ত্রে বিশেষ কোন নীতি বা আদর্শের আনুগত্য থাকে। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি অবস্থার বিচারে এ শাসনতন্ত্র প্রণীত হয়। এ ধরনের সংবিধানকে নিরপেক্ষ সংবিধান বলে। উদাহরণ হিসেবে জার্মানির কথা বলা যায়।
বুর্জোয়া ও শ্রমিক শ্রেণির সংবিধান (Bourgeois and workingclass constitution): মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে যে সংবিধান সমাজে ধনীকে বা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সর্বপ্রকার সুখস্বাচ্ছন্দ ও ক্ষমতার সুবিধাপ্রাপ্ত শ্রেণির স্বার্থ রক্ষাকল্পে যে সংবিধান প্রণীত হয় তা হচ্ছে বুর্জোয়া সংবিধান। পশ্চিমা বিশ্বের সকল দেশের শাসনতন্ত্রকেই মার্কস মূলত বুর্জোয়া শাসনতন্ত্র বলেছেন। আর সমাজে খেটে খাওয়া শ্রমিক শ্রেণির স্বার্থরক্ষাকারী শাসনতন্ত্রকে শ্রমিক শ্রেণির সংবিধান বলে। বস্তুত সাবেক সােভিয়েত রাশিয়ায় এ ধরনের সংবিধান প্রয়ােগের চেষ্টা করা হয়েছিল।
উপসংহারঃ আলােচনার শেষপ্রান্তে এসে আমরা বলতে পারি, সংবিধান সম্পর্কে যতই মতপার্থক্য থাকুক না কেন রাষ্ট্রবিজ্ঞানীরা উপযুক্ত প্রশ্নে সংবিধানের যেসব শ্রেণিবিন্যাস দেখিয়েছেন তার সবগুলােই একটি রাষ্ট্রের জন্য অনুকরণীয় হতে পারে।
Post Views: 4,689

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d