প্রেস বিজ্ঞপ্তি
মুজিব বাদী সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ। তিনি বলেন, ১৯৭২ এর মুজিববাদী সংবিধান বাতিল করে মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতাকে নিয়ে বিপ্লবী সরকার গঠন না করলে ২০২৪ এর ৫ আগস্ট স্বাধীনতার সাথে বেঈমানি করা হবে। দ্রুত সংবিধান বাতিল করে জাতীয় নাগরিক কমিটি , ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কে ও সুশীল সমাজের সমন্বয়ে বিপ্লবী সরকার গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই বিপ্লবে আমার পায়েও গুলি লেগেছে, ডেমোক্রেটিক পার্টি মনে করে সামান্য কিছু সংস্কার করে এখনই নির্বাচনে যাওয়া মানে বিপ্লবী ছাত্র জনতার সাথে বেঈমানি করা, কারণ এ সংবিধানের অধীনে নির্বাচন হলে নির্বাচিত সরকার ও স্বৈরাচার হয়ে উঠবে। ডেমোক্রেটিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ৫ দফা দাবির সঙ্গে সম্পূর্ণ একমত প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ডেমোক্রেটিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অতীতে যেভাবে থেকেছে এখনো আছে ভবিষ্যতেও ডেমোক্রেটিক পার্টির সমর্থন অব্যাহত থাকবে।
Views: 253
Related