Sunday, November 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

সম্পর্ক টিকে থাকে জটিল সময়ে ধৈর্য ও ভালোবাসায়-পর্ব-৩

সংসারে ভালোবাসার বন্ধন

admin by admin
December 16, 2021
in ইসলাম ধর্ম, বিশেষ সংবাদ, লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

সম্পর্ক টিকে থাকে জটিল সময়ে ধৈর্য ও ভালোবাসায়
একবার এক দম্পতিকে জিজ্ঞাসা করা হলো তারা কীভাবে একসাথে ৬০ বছর কাটিয়েছিলেন। তারা উত্তর দিয়েছিলেন,  আমরা যে সময়টাতে জন্মেছিলাম তখন কোন কিছুতে সমস্যা দেখা দিলে তার মেরামত করে সারিয়ে নিতাম, ছুঁড়ে ফেলে দিতাম না।

আপনাদের সম্পর্কটি খেয়াল করুন। দেখবেন প্রতিদিনই হয়ত নিত্যনতুন কিছু সমস্যা আসবে। কিন্তু আল্লাহকে স্মরণ রেখে, তার কাছে সাহায্য চেয়ে বিষয়গুলো দু’জনে মিলে আলাপ করুন। ভালোবাসার এই সম্পর্কটিতে অপরজনের কাছে ছোট হবার মতন কিছু নেই কেননা সংসার আপনাদের দু’জনের মিলেই। আপনিই বরং আগে ক্ষমা চেয়ে নিন, তার প্রতি আপনার ব্যাকুলতার কথাটি বোঝান। আপনি ভালো থাকা মানে তিনি ভালো থাকা, তার ভালো থাকাও আপনার ভালো থাকা।

সমস্যা হলে সমাধান করার কথা ভাবুন। দেখবেন ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে যেকোন পরিস্থিতিই সামাল দিতে পারবেন দু’জনের মাঝে। শয়তান খুবই খুশি হয় দাম্পত্য সম্পর্কে অশান্তি তৈরি করতে পারলে। খেপে যাবেন না। আল্লাহর কাছে সাহায্য চান, মাথা ঠান্ডা রাখুন। ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। দেখবেন ছোট ছোট সমস্যাগুলো কাটিয়ে উঠে আপনার স্বামী/স্ত্রীকে আপনি আরো বেশি ভালোবাসবেন। আল্লাহ আমাদের পরিবারগুলোতে শান্তি দান করুন।

সংসারে ভালোবাসার বন্ধন
আপনি যখন আল্লাহকে খুশি রাখতে আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসবেন, তখন আপনি কিন্তু সে কেমন করে রেস্পন্স করছে আপনার কেয়ারগুলোর, আপনার ভালোবাসাটুকুর, আপনার আবেগ আর সচেনতনতাটুকুর — সেটা হিসেব করবেন না। ভালোবাসা জিনিসটাই এমন যে তা কোন ফিডব্যাক দাবী করে না। রিপ্লাই আশা করলে সেটা তখন “বিনিময়” হয়ে যায়। আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসুন আপনার নিজের জন্যই। তবে এটা ঠিক, আল্লাহর জন্য যখন কাউকে ভালোবাসবেন, তখন আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দিবেন। হয়ত তিনি আপনাদের হৃদয়ে এমন ভালোবাসার বন্ধন তৈরি করে দেবেন যা শতবর্ষ চেষ্টাতেও কারো তৈরি করা সম্ভব হয় না।

মনে রাখবেন, ভালোবাসা সৃষ্টির মালিক আল্লাহ। তিনিই হৃদয়গুলোতে ভালোবাসার বীজ বপন করে দেন, অতঃপর তাকে বেড়ে ওঠান। ভালোবাসার বন্ধনগুলোর মাঝে আল্লাহ থাকুক কেন্দ্রবিন্দুতে। তাহলে খুব ভালো সময়টাতেও আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন, আবার টানাপোড়েন চলে আসলেও আপনি আঘাতে ও কষ্টে দিগ্বিদিক জ্ঞানশূণ্য হয়ে যাবেন না, আল্লাহর উপরেই নির্ভর করবেন। যিনি কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখেন, তিনি কম ক্ষতিগ্রস্ত হন। ধৈর্যশীল মানুষরা জানেন এই সময়টা কেটে গেলেই তিনি আবার সব গুছিয়ে এগিয়ে যেতে পারবেন। আল্লাহ গাফুরুল ওয়াদুদ, তিনি প্রেমময় ও ক্ষমাশীল। আল্লাহ যেন আমাদের সংসারগুলোতে শান্তি ও নিরাপত্তা দান করেন।

দাম্পত্য জীবনের প্রদর্শনী সোশাল নেটওয়ার্কে করবেন না
আপনার দাম্পত্য জীবনের সুখের প্রদর্শনী অনুগ্রহ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতন সোশাল ওয়েবসাইটে করবেন না। নিজেদের আনন্দের সময়ের ছবি আপলোড না করাই উত্তম। আপনার আনন্দ-ভালোলাগা-সুখকে নিজেদের মাঝেই রাখুন, দু’জনে মিলেই উপভোগ করুন। মনে রাখবেন, মানুষের বদনজর তখন কিন্তু আপনার দিকে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। বদনজরের ব্যাপারটা কিন্তু সত্য। আশা করি আগ্রহ করে কেউ ক্ষতিগ্রস্ত হতে চান না…

একইভাবে আপনার লাইফ পার্টনারের খারাপ বিষয়গুলো সরাসরি বা আকারে ইংগিতে ফেসবুকে-টুইটারে উল্লেখ করবেন না। শয়তান আপনার এই কাজটুকুকে কতভাবে যে টুইস্ট করে অন্যের মনে ঢুকিয়ে আপনার জীবনে একে বড় দুর্যোগে পরিণত হবার কারণ করতে পারে। সোশাল নেটওয়ার্কে দাম্পত্য বিষয়গুলো উল্লেখ করার আগে অনেকবার ভেবে নিন। দায়িত্বহীন কাজের ফল মানুষকে ভোগ করতেই হয়।

অন্যদের সামনে স্ত্রীকে বা স্বামীকে অপমান করবেন না
অন্যদের সামনে স্ত্রীকে বা স্বামীকে অপমান করবেন না। তার অসম্মান হয় এমন কথা সবার সামনে বলবেন না। মনে রাখবেন, তিনি আপনার দ্বীনকে পূর্ণ করেছেন। তিনি আপনার সংসারের সহযোগী, সহযাত্রী, বন্ধু। তার অসম্মান হলে বা সম্মানহানি হলে সেই কালিমা আপনার গায়েও এসে লাগবে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন, যেন তাদের প্রতি আমরা হিংষা-বিদ্বেষ ও শত্রুতা পোষণ না করি তা শিখিয়েছেন।

ইগো বা অহংকার  সংসারকে ধ্বংস করে
আপনার স্বামী বা স্ত্রী হয়ত আপনার সাথে এমন কথা বলেছেন কিংবা আচরণ করেছেন যা আপনার বেশ গায়ে লেগেছে, তবু যখন আপনি রাগ দেখিয়ে, জেদ প্রকাশ করে তাকে পালটা আহত করছেন না — এর অনেকগুলো কারণের একটি হলো, আপনাদের সম্পর্কটাকে আপনি আপনার অহং বা ইগোর চাইতে উপরে স্থান দিচ্ছেন।

অভিজ্ঞরা বলেন, বেশিরভাগ দাম্পত্য সম্পর্কের ফাটল দেখা দেয় মূলত সূক্ষ্ম কিছু অমিল আর ঘটনাকে কেন্দ্রে করে যা বিবর্ধিত হতে হতে ভয়াবহ আকার ধারণ করে যার একটি প্রধান কারণ অহংবোধ বা ইগো।

সমাধানের আগ্রহ নয়, দু’জনার সম্পর্কটাকে বড় করে দেখা নয় বরং যখন নিজেকেই বেশি বড় করে দেখা হয়, তখন সম্পর্কে বিষ ঢুকে পড়ে। অহংবোধ স্বামী-স্ত্রীর মাঝে সমস্যাগুলোর সমাধানের আগ্রহটুকুও নষ্ট করে ফেলে। আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) আমাদেরকে অহংবোধ থেকে মুক্তি দিন, জীবনসঙ্গীর প্রতি আন্তরিকভাবে কর্তব্য করে যাওয়া, দু’জনে মিলে সংসারটিকে সুন্দর করে গড়ে তোলার ও নিজেদের মাঝে সহমর্মিতা গড়ে তোলার তাওফিক দিন।

সম্পর্ক ও তর্ক
যারা নিজেদের সম্পর্ক ভেঙ্গেচুরে হলেও তর্কে জিততে চায় তারাই সবচাইতে বোকা ও অপরিণত মানুষ। যারা তর্কে হেরে হলেও নিজেদের সম্পর্ককে উপরে তুলে রাখে তারাই বুদ্ধিসম্পন্ন ও পরিণত মানুষ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী দান করুন যারা আমাদের চোখের জন্য শীতলতাকারী হবে, আমাদের প্রশান্তি আনয়নকারী হবে। আমিন।

শেয়ারিং
জীবনের অনেক বিষয়েই জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর উপরে নির্ভর করা, তার সাথে শেয়ার করার ব্যাপারটা ভালো, সেটাই স্বাভাবিক। যখন আপনি আঘাতগ্রস্ত, আপনার হৃদয় ভারাক্রান্ত, আপনি একটু দ্বিধায় আছেন, বিপদে আছেন — আপনার জীবনসঙ্গীর কাছে কথাগুলো খুলে বলা আপনার ভারকে হালকা করবে, এটাও ঠিক। কিন্তু সত্যি কথা হলো, সমস্ত ক্ষত, ব্যথা, বিপদ, যন্ত্রণা, অসহায়ত্ব, অশান্তি থেকে মানুষকে মুক্ত করার একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার হাতেই। জীবনসঙ্গী আপনার সাথে থাকবেন, আপনাকে এগিয়ে যেতে প্রেরণা দিতে পারবেন, আপনার ভালোর জন্য প্রাণভরা চাইতে পারবেন ঠিকই — কিন্তু কল্যাণ ঘটানোর, উন্নতি আর মুক্তি দেওয়ার মালিক একমাত্র আমাদের রব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা…

দ্বীনের অর্ধেক
আপনার জীবনসঙ্গী কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ নন, সেটা আশা করাও উচিৎ নয়। কল্পনার নায়ক বা নায়িকা যাকে অনেক মানুষ গড়ে তোলে ছোটবেলা থেকে, তার সাথে বাস্তব কখনো মিল হয় না। আপনার স্বামী বা স্ত্রী একজন মানুষ, যিনি তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন আপনার সাথে বন্ধন গড়ে। আপনি তার পোশাকের মতন, তিনিও আপনার জন্য তেমন। দু’জনের বন্ধন একে অপরের পরিপূরক হবার মাঝে। কিন্তু কখনো ভাববেন না তিনি হবেন ‘পরম ও পরিপূর্ণ’।

মানুষটার কথা শুনুন মন দিয়ে। আপনার সাথে দেখা হবার আগে তার একটা জীবন ছিলো — আপনার মতই যুদ্ধ করে বেড়ে ওঠা, অনেক অনুভূতির, অনেক স্পর্শকাতরতার, অনেক তিক্ত আর মধুর স্মৃতিভরা। তার জীবনটাকে শ্রদ্ধা করুন। শ্রদ্ধা ও সম্মান পাওয়ার শর্তও পৃথিবীতে তেমনি — আগে নিজেকে করতে হয়। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী আপনার কারণে, আপনার অস্তিত্বের অনুপ্রেরণায় জগতের আর সব অশ্লীলতা থেকে সরে আছেন, থাকবেন — তার প্রতি কোমল হওয়াও প্রয়োজন।

আমাদের ভালোবাসাগুলো কিন্তু টেলিভিশনের পর্দায় দেখা বিশাল বিশাল বিষয়ের মাঝে নয়, বরং জীবনের নিত্যদিনের ছোট্ট ছোট্ট হাসির মাঝে, ভালোবাসার দু’টি বাক্যের মাঝে, অন্যের জন্য মন-শরীর-হৃদয় দিয়ে করা কাজগুলোর মাঝে জড়িয়ে থাকে। ভালোবাসুন, ভালোবাসাও কিন্তু এই জীবনযুদ্ধের প্রাত্যহিক কষ্টগুলোরই একটা অংশ।

কোমল ব্যবহার অপরিহার্য
জীবনসঙ্গীর সাথে সুন্দর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা করুন, তিনি প্রতিদিন আপনার জন্য কত কিছু করছেন যা হয়ত সবই তার দায়িত্ব নয়। আপনার প্রতি ভালোবাসা থেকেই তিনি শ্রম দিচ্ছেন, আপনার সন্তান ও আপনার আব্বা-আম্মার প্রতি ভালোবাসা ও কর্তব্য পালন করছেন। এই মানুষটা অবশ্যই আপনার সুন্দর ব্যবহার পাওয়ার দাবী রাখেন। রাগ হলে সংযত করে ফেলুন, বিরক্ত হলে তার সুন্দর গুণগুলোর কথা ভাবুন, এরপর আন্তরিকভাবে তাকে বলুন কেমন করলে আপনাদের সংসারটা আরো সুন্দর হবে।

আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে নম্র ও কোমল ব্যবহার থাকা অপরিহার্য এবং অত্যাবশ্যকীয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষটি এরকম সুন্দর বিষয়ই জানিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

♥ “যার চরিত্র যত সুন্দর এবং নিজ পরিবারের সাথে যার ব্যবহার যত নম্র ও কোমল, তার ঈমান ততই পূর্ণাঙ্গ এবং পরিপক্ক।” ♥
[তিরমিজী, হাকেম]

জীবনসঙ্গিনীর গায়ে হাত কখনো তুলবেন না
যতই রেগে উঠুন জীবনসঙ্গিনীর গায়ে হাত কখনো তুলবেন না। এটা কাপুরুষতার লক্ষণ এবং বড় অন্যায়। এই মানুষটাই আপনাকে কত ভালোবাসায় সিক্ত করেন, তা মনে রাখবেন। সুন্দর করে বলুন, বুঝিয়ে বলুন। সে বুঝবে ইনশাআল্লাহ।

সত্য কথা বলা
আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে কোন সত্য কথা বলা যদি অস্বস্তিকর হয়েও থাকে, তবু মিথ্যা বলার চেয়ে তা উত্তম। একটা কথা ভেবে দেখুন, আমাদের সম্পর্কগুলোর মূলে কিন্তু বিশ্বস্ততা আর পারস্পারিক শ্রদ্ধাবোধ। আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার সাথে সত্য বলেন সবসময়, আপনার প্রতি বিশ্বস্ত থাকেন — আপনাদের সম্পর্কে চিড় ধরবে না ইনশাআল্লাহ, শয়তান আপনাদের মনে সহজে সন্দেহ সৃষ্টি করতে পারবে না।

মিথ্যা বলা একটি পাপ, আর প্রতিটি পাপ আরো অনেকগুলো পাপের জন্ম দেয়। এভাবে একটা মিথ্যা কথা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, জীবনসঙ্গী তো বটেই। আসুন, একটু অস্বস্তি, বিব্রতবোধ হলেও সত্য বলা থেকে আমরা পিছপা না হই। আল্লাহ আমাদের পরিবারগুলোর মাঝে রাহমাত দান করুন।

কোমলতা
দাম্পত্য জীবনে ভালোবাসার প্রকৃত পরিচয় ব্যবহারে। আপনার জীবনসঙ্গীর প্রতি আপনি কতটা কোমল, মিষ্টভাষী — তার মাঝে আপনার চরিত্রের সৌন্দর্য ফুটে উঠবে। দেখবেন, আপনার সঙ্গী/সঙ্গিনী আপনার কোমল কন্ঠের ভাষাটাই বেশি ভালবাসেন। রাগ দেখাবেন না, রূঢ় ভাষা সংযত করুন — এগুলো সম্পর্ককে ধ্বংস করে। আন্তরিকভাবে এই চেষ্টা করা উচিত। একদিনে হয়ত পারা যায় না, কিন্তু এই ইচ্ছেটা আপনার আচরণগুলোকে সৌন্দর্যময় করতে পারে, ধীরে ধীরে আপনার ব্যবহার সুন্দর হয়ে উঠবে ইনশা আল্লাহ। কোমল আর বিনয়ী মানুষকে কেউ ভালো না বেসে পারে না। আপনার ভালোবাসার প্রকাশটাই আপনাকে ভালোবাসা এনে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কোমলচিত্ত, তিনি সবকিছুতে কোমলতাকে পছন্দ করেন।

Views: 841

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

by admin
November 15, 2026
0
11

জাহেদুল ইসলাম আল রাইয়ান ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে...

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

by admin
November 15, 2026
0
13

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার এক অনন্য...

বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

by admin
November 14, 2026
0
8

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আলোকিত...

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
13

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

by admin
November 13, 2026
0
15

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : একসময় গ্রামে বিয়ে মানেই ছিল...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

by admin
November 13, 2026
0
138

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন November 15, 2026
  • জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক November 15, 2026
  • নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে November 15, 2026
  • বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন November 15, 2026
  • বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে November 15, 2026
  • বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি November 15, 2026
  • সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন November 15, 2026
  • বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি। November 15, 2026
  • মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার November 15, 2026
  • বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া November 15, 2026
  • রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ November 15, 2026
  • কালীগঞ্জে কোমরে ও পায়ে শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার November 15, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 15, 2026
  • পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে এক চোর নিহত November 15, 2026
  • নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত November 15, 2026
  • JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। November 15, 2026
  • ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর November 15, 2026
  • যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি November 15, 2026
  • নবাগত ইউএনও’র দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ November 15, 2026
  • আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 15, 2026
  • সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক November 15, 2026
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর November 15, 2026
  • নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত November 15, 2026
  • রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার November 15, 2026
  • চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের November 15, 2026
  • এলপিজি গ্যাসের দামে বিপাকে মধ্যবিত্তরা!! আগ্রহ বাড়ছে মাটির চুলার November 15, 2026
  • বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বাংলাদেশ ন্যাপ November 15, 2026
  • রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা November 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন

      নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন

      November 15, 2026
      জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

      জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

      November 15, 2026
      নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে

      নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে

      November 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d