মিরসরাইয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের আয়োজন এবং জোরারগঞ্জ হাইওয়ে থানা সহযোগিতা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপার মো. আলা উদ্দিনের সভাপতিত্বে এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের অফিসার মোঃ মুজিবুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ উপ-পরিচালক এ.এইস.এম আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রাম পরিচালক মোহাম্মাদ মশিউর রহমান, উপ-পরিচালক মৃত্যুঞ্জয় জেংচামসহ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী হতাহত হচ্ছেন, যা উদ্বেগজনক। সড়ক পারাপারে সতর্কতা, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তারা। এছাড়া অভিভাবক ও শিক্ষকদেরও এ বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তর দেন। শেষে নিরাপদ সড়ক নিশ্চিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।







