লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরের নাসিমা আক্তার নামে এক মহিলা ইউপি সদস্যের আর্থসামাজিক সঠিক তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) একত্র করে মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। ভাতা পাওয়ার কথা অসহায় হতদরিদ্র মাতা কিন্তু আর্থসামাজিক সকল তথ্য গোপন করে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাড়িয়াবাড়ি গ্রামের নাসিমা আক্তার।
তথ্য গোপন করে নিয়ম বহির্ভূতভাবে ২০২২সাল থেকে সরকারী ভাবে সন্তান না নিয়েও মাতৃত্বকালীন ভাতা হাতিয়ে নিচ্ছেন ইউপি সদস্য নাসিমা আক্তার।
এ ব্যাপারে অভিযুক্ত ভাতাভোগী ইউপি সদস্য নাসিমা আক্তার অভিযোগ স্বীকার করে জানান, ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে কাজটি করা ঠিক হয়নি। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেটাই মেনে নেব।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন জানান, মাতৃত্বকালীন ভাতাভোগী ইউপি সদস্যের অনিয়মের বিষয়টি প্রমানিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা...





