সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সন্দ্বীপে খালেদা বাহার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, অসহায়, তালাকপ্রাপ্ত ও বিধবা ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ২টায় হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন খালেদা বাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম বাহার। ফাউন্ডেশনের পরিচালক নুরুল আফছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী এবং পল্লী মঙ্গল সমাজের সভাপতি মোবারক হোসাইনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, প্রচার সম্পাদক সাংবাদিক আসীর ফয়সাল, অনলাইন ‘সন্দ্বীপ সংযোগ’-এর ফসিউল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।







