রংপুর বিভাগীয় প্রতিনিধি: আসন্ন বাজেটে আলুসহ সবজি সংরক্ষণ হিমাগার এবং
কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণের জন্য রংপুর অঞ্চলে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে
কৃষক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন
কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সবজি চাষি ও ব্যবসায়ী ও
উদ্যোক্তাগণ। কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্দি নাগের সভাপতিত্বে এ
সময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক রেদওয়ান
ফেরদৌস, সদস্য শফিকুল ইসলাম, সানজিদা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আলুর
হিমাগার থাকলেও সবজি সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই রংপুর অঞ্চলে। ফলে সবজির ন্যায্যমূল্য
থেকে একদিকে বঞ্চিত হচ্ছে কৃষক। অন্যদিকে, ক্ষতির মুখে পড়ছে ভোক্তাগণ। মধ্যস্বত্বভোগিরা
হচ্ছে লাভবান। এজন্য আসন্ন বাজেটে রংপুর অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে এ ধরনের
হিমাগার নির্মাণ করা প্রয়োজন। এসময় বক্তাগণ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন
চলবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







